Languages

বিম ও কলামে স্টিরাপ/টাই বারের কাজ, ফেয়ার ফেস কংক্রিট এর বিস্তারিত, গ্রেড বীমঃ, সিঁড়ি নিয়ে যাবতীয় প্রশ্ন ও উত্তরঃ Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur, India

Text size A A A
Color C C C C

বিম ও কলামে স্টিরাপ/টাই বারের কাজ

---------------------------------------------------------------

সাধারনত বিম কিংবা কলামে রিং এর মত রিনফোর্সমেন্ট ব্যাবহার করা হয়, কলামের ক্ষেত্রে টাই বার এবং বিম এর ক্ষেত্রে স্টিরাপ বলা হয়। এর টাই বার কিংবা স্টিরাপ ব্যাবহারের অনেক গুলো কারন আছে।

কলামে টাই বার

=============

১.হাই স্ট্রেসড এর কলাম কে বাকলিং থেকে রক্ষা করা

২.কলামের প্রধান রিনফোর্সমেন্ট কে যথাস্থানে ধরে রাখার জন্য

৩.কলামের কংক্রিট প্লেসম্যান্ট এর সময় মেইন বারের এলাইনম্যান্ট ঠিক রাখা

৪.মেইন বারকে বাকা হওয়া থেকে রক্ষা করা

বিমে স্টিরাপ এর কাজ

=====================

১.অতিরিক্ত শিয়ারকে বহন করার জন্য

২.বিমের প্রধান রডকে যথাস্থানে ধরে রাখার জন্য

৩.বিমের ডায়াগোনাল টেনশনকে চেক দেওয়ার জন্য

৪.মেইন বারকে বাকা হওয়া থেকে রক্ষা করার জন্য

৫. ডিজাইনকৃত বীমকে প্রয়োজনীয় আকারে ঢ়া্লাই করতে খাঁচা তৈরি করতে সাহায্য করে

৬.বিমে ডায়াগোনাল টেনশনের কারণে উৎপন্ন কোণাকুনি বলের অনুভুমিক অংশ লম্বালম্বি বারসমুহ প্রতিহত করে।অপর প্বার্শে প্রতিহত করার জন্যস্টিরাপ দেওয়া হয়।

 

#ব্রিক_চিপস ও #স্টোন_চিপস ব্যাবহার

==================================

বাড়ি নির্মানের ক্ষেত্রে স্টোন চিপ্স এবং ব্রিক চিপ্স উভয় ই ব্যাবহার হয় । স্টোন চিপ্স ও ব্রিক চিপস ব্যাবহার এর কিছু গূরত্তপূর্ন দিক নিচে তুলে ধরা হলো।

ব্রিক চিপস ব্যবহার করে কীভাবে ভালোমানের কংক্রিট পাওয়া যায়?

===========================================

ব্রিক চিপসে void বেশি থাকে।

এজন্য সাধারনত আমাদের দেশে অনুমাননির্ভর মিক্সিং অনুপাতে তৈরি কংক্রিটের ভবনের দৃঢ়তা ১০-১৫ বছর পর হ্রাস পেতে শুরু করে।

1. ব্রিক চিপস দিয়ে ভালো মানের কংক্রিট পেতে হলে সিমেন্ট ও বালির অনুপাত বাড়াতে হয়।

2. ব্রিক চিপস ব্যবহার করে ৩৫০০ পিএসআইয়ের কংক্রিট পেতে ১ :২ :৪ আয়তনিক অনুপাতের পরিবর্তে ১ :১.৫ :২.৫ অনুপাতে মিক্সিং করতে হবে।

3. ব্রিক চিপস নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, হলুদাভ ইটের পরিবর্তে লাল ও বেশি পোড়া ইটের চিপস অপেক্ষাকৃত ভালো মানের কংক্রিট দেয়।

4. ব্যবহারের আগে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে।

5. এক্ষেত্রে ওপিসির পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

6. পানির পরিমাণও প্রতি এক ঘণ্টা অন্তর স্ল্যাম্পের মান নিরূপণ করে করে নির্ধারণ করতে হবে। এই স্ল্যাম্পের মান ৫০ মিমি-১০০ মিমির মধ্যে হলে কংক্রিট মিক্সিং ও ঢালাইয়ের পর কম্প্যাকশন সহজ হয়।

স্টোন চিপস ব্যবহার করে কীভাবে ভালো মানের কংক্রিট পাওয়া যায়?

===========================================

1. কংক্রিট তৈরির জন্য পাথরের খোয়া পাতলা-চ্যাপটা ধরনের এবং সম্প্রসারিত হতে পারবে না।

2. পাথরের খোয়ার ক্ষেত্রে বিভিন্ন সাইজের সমন্বয় থাকতে হবে।

3. বড়ো আকৃতির পাথরের খোয়ার ফাঁকা স্থানগুলো ছোট আকৃতির খোয়া দিয়ে পূরণ করা হয়।

4. ভালো গ্রেডের কোর্স অ্যাগ্রিগেট পেতে ১২ মিমি এবং ২০ মিমি আকৃতির পাথরের খোয়া ৪০:৬০ অনুপাতে ব্যবহার করা উত্তম।

5. পাথরের খোয়া ব্যবহারের আগে ধুয়ে নিতে হবে।

 

সিমেন্টের শক্তি বনাম কংক্রিটের শক্তি

=============================

আমাদের সাধারন একটা ধারনা আচে যে সিমেন্ট ভালো হলেই সবকিছু ঠিক্টহাক, মানে সিমেন্টের স্ট্রেন্থ এর উপরই সবকিছু নির্ভর করে কিন্তু বাস্তবতা কিন্তু তা না।

.

শুধু যে ভালো সিমেন্ট ব্যাবহার করলে ভালো কংক্রিট পাওয়া যাবে তা কিন্ত না। প্রপার স্ট্রেন্থ এর কংক্রিট এর জন্য শুধু সিমেন্ট নয়, কংক্রিটের অন্যান্য ইন্ডিগ্রেডিয়েন্ট এর গুণগত মানও গুরুত্বপূর্ণ ।

.

প্রপার ওয়াটার সিমেন্ট রেশিও, অ্যাগ্রিগেটের গ্রেডিং, অ্যাগ্রিগেটের গুণগত মান, পানির গুণগত মান, সঠিক মিশ্রণ অনুপাত, কিউরিং ইত্যাদির ওপর কংক্রিটের শক্তি ও গুণগত মান নির্ভর করে। এবং এটা মনে রাখতে হবে, সব উপাদান মিলিয়েই কংক্রিট তৈরি করা হয়।

.

সঠিক মিক্স ডিজাইন, অর্থাত্ সকল উপাদানগুলোর সঠিক মিশ্রণ অনুপাত ব্যবহার করে এবং গুণগত মান বজায় রেখে দুই ব্র্যান্ডের সিমেন্ট (সেম কোয়ালিটি) ব্যবহার করেই একই শক্তিমাত্রার কংক্রিট তৈরি সম্ভব।

আবার ভুল মিক্স ডিজাইন, কিংবা গুণগত মান বজায় না রাখতে পারলে একই ব্র্যান্ডের কিংবা একই ব্যাগের সিমেন্ট ব্যবহার করেও ভিন্ন শক্তিমাত্রার কংক্রিট পাওয়া যেতে পারে পারে।

.

এটা মনে রাখতে হবে, সব উপাদান মিলিয়েই কংক্রিট তৈরি করা হয়, যেটি আমাদের ভবনে নির্দিষ্ট শক্তিমাত্রার কংক্রিটের ফ্লোর, স্ল্যাব, কলাম, বিম তৈরি করে।

সেজন্য প্রপার স্ট্রেন্থ এর কংক্রিট এর জন্য শুধু সিমেন্ট এর দিকে নজর দিলেই হবেনা, সে সাথে খেয়াল রাখতে হবে কংক্রিটের সাথে জড়িত অন্যান্য উপাদান এবং ক্রাইটেরিয়া।

 

ফেয়ার ফেস কংক্রিট এর বিস্তারিত

============================

ফেয়ার ফেস কংক্রিট বলতে ঐ কংক্রিট কে বুঝানো হয়, যেটার ফর্মওয়ার্ক খুলে ফেলার পর সরফেসটা এতটাই মসৃণ হয় যে সেটাকে নতুন করে ফিনিশিং করার জন্য প্লাস্টারের প্রয়োজন পরে না।

.

সময়ের পরিবর্তনের সাথে সাথে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় ডিজাইনেই সৌন্দর্য ও দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে ম্যাটেরিয়ালসের নানান পরিবর্তন-পরিবর্ধন, সংযোজন-বিয়োজন ও নতুনত্ব যোগ হচ্ছে। তেমনি একটি ম্যাটেরিয়ালস ‘ফেয়ার ফেস প্লাস্টার’। ফেয়ার ফেস প্লাস্টার ইন্টেরিয়র ও এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা যায়। ফেয়ার ফেস প্লাস্টার ব্যবহার করলে আর নতুন করে পেইন্ট করতে হয় না। এটি দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী।

.

ফেয়ার ফেস প্লাস্টারের কিভাবে তৈরি

=============================

ফেয়ার ফেস হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিমেন্ট বেইজ এক ধরনের প্লাস্টার। এটি মূলত ৬০ শতাংশ সাদা সিমেন্ট ও ৪০ শতাংশ গ্রে সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী স্টোন চিপসের সমন্বয়।

.

ফেয়ার ফেস প্লাস্টারের কাজ

=========================

ইটের শুকনো দেয়ালে ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর লাগাতে হয়। সাধারণ বালু সিমেন্টের আস্তর করার মতোই ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর করতে হয়। সাধারণ প্লাস্টার করার পরও ফেয়ার ফেস প্লাস্টার করা যায়। সে ক্ষেত্রে সাধারণ প্লাস্টারকে রাফ করে নিতে হয়।

.

স্থায়িত্ব

=========

ফেয়ার ফেস প্লাস্টারের পুরুত্ব ৮ মিলিমিটার। ফেয়ার ফেস প্লাস্টার দেখতে উজ্জ্বল ছাই রঙা ধরনের। সিমেন্ট বেইজ হওয়ায় এটি অত্যন্ত মসৃণ ও গ্লসি হয়ে থাকে। একবার ব্যবহার করলে সারাজীবন চলে। সাধারণত ২০-৩০ বছরের স্থায়িত্বের গ্যারান্টিতে ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করা হয়।

.

গ্রুভ

======

ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা গেলেও এক্সটেরিয়েরই ব্যবহার করা হয় বেশি। ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করার সময় ইচ্ছে অনুযায়ী গ্রুভ ব্যবহার করা যায়। সাধারণত প্রতি ২ ফিট পর পর ১-২ ইঞ্চি গ্রুভ ব্যবহার করা হয়। ইচ্ছে করলে এর কম-বেশিও করা যায়।

.

কিউরিং

=============

ফেয়ার ফেস প্লাস্টার কাজ করার পর তিন থেকে সাত দিন কিউরিং করলে ভালো হয়। আস্তরে চুল ছেঁড়া দাগ হয় না।

.

বাংলাদেশে কোথায় পাবেন?

======================

বাংলাদেশে বেশ কয়েকটি দেশের ফেয়ার ফেস প্লাস্টারের প্রিমিক্স পাউডার পাওয়া যায়।

যেগুলো হচ্ছে দুবাইয়ের কনমিক্স, জার্মানির বিএসএফ, ভারতের ড. ফিক্সিট ও ফসরক।

তবে দুবাইয়ের কনমিক্স কোম্পানি বেশ সুনামের সাথে তাদের কনস্ট্রাকশন কেমিক্যাল বাংলাদেশসহ বিশ্বব্যাপী মার্কেটিং করে আসছে।

টাইলসের বড় শোরুমগুলোতে খোঁজ করলেও ফেয়ার ফেস প্লাস্টার পাওয়া যাবে।

.

মূল্য

=======

সাধারণত প্রতিবর্গ ফুট ১৪০ থেকে ১৪৫ টাকা মূল্যে কাজ করা যায়। তবে হাইরাইজ বিল্ডিংয়ের বাইরে কাজ করতে স্ক্যাফোল্ডিং( মাচা ) তৈরি করতে হয়। মাচা বাবদ আরো পাঁচ টাকা লাগতে পারে।

.

দেখতে অত্যন্ত মসৃণ, আভিজাত্য ও অনন্য সুন্দর হওয়ায় বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকা শহরের অভিজাত এলাকায় অনেক বিল্ডিংয়েই ব্যবহৃত ফেয়ার ফেস প্লাস্টার আপনার নজর কাড়বে। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি চলে যুগের পর যুগ।

.

 

# গ্রেড বীমঃ

.

ফুটিং এবং সর্ট কলাম এর কাজ সম্পন্ন হওয়ার পর গ্রেড বীমের কাজ করার জন্য প্রস্তুত হন।

কাজের বিবরণ ঃ

১। প্রথমে ফুটিং এবং সর্ট কলামের মধ্যবর্তী ফাকা যায়গা বালি দিয়ে ফিলিং করুন এবং উত্তমভাবে কম্প্যাক্ট করুন।

২। এবার সর্ট কলামের ঢালাইকৃত টপ থেকে ৩ ফিট পর্যন্ত কলামের রিং পড়ান।( কেননা আগে আপনি কলামের রিং না বাধলে গ্রেড বীমের রড বাধার পর আর আপনি গ্রেড বীমের গভীরতার গ্যাপে রিং বাধতে পারবেন না)

৩। এবার গ্রেড বীমের লাইন বরাবর স্যান্ড ফিলিং করে উত্তম ভাবে ব্রিক ফ্লাট সোলিং করুন এবং সিমিন্ট বালির মসলা দিয়ে ইটের জয়েন্ট বন্ধ করে দিন।( সোলিং অবস্যই ওয়াটার লেভেল মেইনটেইন করে করুন)।

৪। এবার ড্রইং অনুযায়ী রড বাধুন।

৫। মেইন রডের প্রান্তে অবস্যই মাটাম ব্যাবহার করুন। এস্ট্রা টপে মাটাম দিতে পারলে ভাল না দিলেও কোন সমস্যা নেই।

৬। গ্রেড বীমের টপ লেয়ারের রডে 30D অনুসরন করে লেপিং দিন। টপ লেয়ারের লেপিং L/4 এর মধ্যে ফালাবেন না। টপ লেয়ারের লেপিং মাঝে ফেলবেন।( লেপিং এ অবস্যই ড্রপট্রেন দিবেন)

৭। গ্রেড বীমের বটম লেয়ারের লেপিং 40D অনুসারে দিন। বটম লেয়ারে লেপিং L/4 এর মধ্যে ফালান এবং বটম লেয়ারের লেপিং মাঝে ফালাবেন না।(ড্রপট্রেন দিন)

৮। এবার গ্রেড বীমে স্টিরাপ সঠিক দূর পর পর সোজাভাবে বাঁধুন। স্টিরাপের হুক দেওয়া মাথা গ্রেড বীমের উপরের লেয়ারে রাখুন এবং হুক অল্টারনেট করে বাঁধুন।

৯। এবার সাটারিং শুরু করুন।

১০। কাঠের সাটার ব্যাবহার করলে সাটারে পাতলা পলিথিন লাগান এতে ঢালাই ভাল হবে।

১১। সুন্দর করে সাটার করার পর ২ থেকে ২.৫ ফিট পর পর বাটাম দিয়ে মুখ টানা মারুন। এবং ২" * ২" ডাসা দিয়ে সাটার ভালভাবে ঠেলা দিন যাতে ভাইব্রেটর মারলে সাটার ফেটে গিয়ে ঢালাই না বের হয়ে যায়।

১২। সাটার গ্রেড বীমের গভীরতা থেকে অবস্যই ২" বেশি করবেন যাতে ঢালাইয়ের সুবিধা হয়।

১৩। গ্রেড বীমে ২.৫" সিসি ব্লক ব্যাবহার করুন।

১৪। এবার উত্তম ভাবে গ্রেড বীম পরিষ্কার করে ঢালাই শুরু করুন।

১৫। গ্রেড বীমের ঢালাইয়ে জয়েন্ট ফালাইতে চাইলে অবস্যই কলাম থেকে L/4 পর্যন্ত এর মধ্যে ফালাবেন অথবা কলাম থেকে সামান্য দুরে জোড়া রাখবেন। জয়েন্ট কখনো বীমের মাঝে রাখবেন না।

১৬। ঢালাই সঠিক রেশিও তে করুন।

১৭। ঢালাইয়ের আগে সোলিং ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন যাতে ইট ঢালাই থেকে কোন পানি শোষণ করতে না পারে।

১৮। ঢ্লাই শেষ হবার ২৪ ঘন্টা পর গ্রেড বীমের উপর পানি দিয়ে কিউরিং করুন

এবং ৪৮ ঘন্টা পর গ্রেড বীমের সাইড সাটার খুলে চট পেঁচিয়ে ১৪ দিন কিউরিং করুন।

 

 

সিঁড়ি নিয়ে যাবতীয় প্রশ্ন ও উত্তরঃ

সমাধানঃ

8.সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬",প্রস্থ = ৮'-০",সিড়ির মেন রড ১২ মিমি ৪ C/C,সিড়ির এক্সটা টপ ১২ মিমি ৪"C/C,সিড়ির এক্সটা টপ দৈর্ঘ্য = ল্যান্ডি+L/4,সিড়ির বাইন্ডার ৮" C/C,সিড়ির ওয়েষ্ট স্ল্যাবে পুরুত্ব =  ৬", সিড়ির ট্রেড ১০", সিড়ির রাইজার ৬", সিড়ির মাঝের ল্যান্ডিং এর নীচে টি বীম আছে ।

সাইজ ১০"x১৮" উপরে ছাদের বীম সিড়ির ভিতরে আসবে না।বীমের রড ৬-২০ মিমি,বীমের রিং ১০ মিমি,বীমের রিং ৬" C/C,বীমের এল বা মাটাম ৬"।

......

.সিড়ির দৈর্ঘ্য = (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০")= (৪'-০"+৯x১০"+৪'-০")= ১৫'-৬''

প্রস্থ= (৩'-১০"+৪"+৩'-১০")= ৮'-০"

....

সিড়ি ওয়েষ্ট স্ল্যাবের দৈর্ঘ্য(পিথাগোরাসের সুত্র মতে) = রুট অভার (৪'-৬")^২+(৮'-৪")^২ = ৯'-৬''

এখনে উচ্চতা ৪'-৬"

ভূমি = ১০x০'-১০" = ৮'-৪"

ঢালায়

বীম = ৮'-০"x০'-১০"x১'-০"= ৬.৬৪

ল্যান্ডিং = ৮'-০"x৪'-০"x০'-৬"x২ = ৩২.০০

ওয়েষ্ট স্ল্যাব = ৯'-৬''x৩'-১০"x০'-৬"x২ = ৩৬.৩৯

ধাপ = ১/২"x০'-৬'x০'-১০"x৩'-১০"x১৮ = ১৫.১০

মোট = ৯০.১৩ ঘনফুট

....

মালামাল

শুকনা " = ৯০.১৩x১.৫ = ১৩৫.২০ ঘনফুট

অনুপাত ১:২:৪, অনুপাতের যোগফল = (১+২+৪)= ৭

মালামাল

সিমেন্ট = ( ১৩৫.২০x১÷৭)÷১.২৫ = ১৫.৪৫ ব্যাগ

[যেহেতু ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট]

বালি = ১৩৫.২০x২÷৭ = ৩৮.৬৩ ঘনফট

খোয়া= ১৩৫.২০ x৪÷৭ = ৭৭.২৬ ঘনফুট

..

মেন রডের দৈর্ঘ্য

= [(৪'-০"+৯'-৬"+৪'-০")-{(৩/৪"x২)÷১২}] = ১৭'-৬"

বাইন্ডার রডের দৈর্ঘ্য = [৩'-১০"-{(৩/৪"x২)÷১২}] = ৩'-৯"

এক্সটা টপ দৈর্ঘ্য = -৩/৪"+৪'-০"+(৯'-৬"÷৪) = ৫'-১৭"

ল্যান্ডিং বাইন্ডার দৈর্ঘ্য = ৮'-০"-(৩/৪"x২÷১২)= ৭'-১১"

বীমের মেন রডের দৈর্ঘ্য = (৮'-০")-(১.৫"x২)+(৬"x২)= ৮'-৯"

রিং রডের দৈর্ঘ্য = {(১০-১.৫x২)+(১৮-১.৫x২)}x২+(৩x২)= ৪'-২"

মেন রডের পরিমান = {(৩'-১০"x১২-৩/৪"x২)÷৪}+১ = ১২.১৩ টি ~ ১৩ টি

মোট = ১৩x২= ২৬ টি

এক্সটা টপ = ১৩x৪= ৫২ টি

ল্যান্ডিং বাইন্ডার পরিমান = [{৪'-০"x১২-(৩/৪"x২)}÷৮]+১ = ৬.৮১ ~ ৭ টি

মোট ৭x২= ১৪ টি

ল্যান্ডিং এ ডাবল জালি এখানে ৮" করে হিসাব করে বাইন্ডার পরিমান = (৯'-৬"x১২÷৮)-১ = ১৩.২৫ ~ ১৪ টি

মোট ১৪x২=২৮ টি

মোট রিং এর পরিমান = [{(৮'-০")-(১.৫"x২)}÷৬"]+১ = ১৬.৫০ ~ ১৭ টি

রডের পরিমান

মেন রডঃ   ১২মিমি = ১৭'-৫"x২৬x০.২৭ = ১২২.২৯

এক্সটা টপঃ  ১২ মিমি = ৬'-১"x৫২x০.২৭= ৮৫.৩৬

ল্যান্ডিং বাইন্ডারঃ  ১২ মিমি = ৭'-১১"x১৪x০.২৭= ২৯.৯৪

বাইন্ডারঃ ১০ মিমি = ৩'-৯"x২৮x০.১৯ = ১৯.৯৫

বীম মেন রডঃ  ২০ মিমি = ৮'-৯"x৬x০.৭৫= ৩৯.৩৮

বীমের রিংঃ  ১০ মিমি = ৪'-২"x১৭x০.১৯ = ১৩.৪৭

মোট রডের পরিমান = ৩১০.৩৯ কেজি

.....

মোট সাটারিং

বীম সাইডঃ ৮'-০"x১'-০"x২= ১৬.০০

ল্যান্ডিং তলাঃ ৪'-০"x৮'-০"x২= ৬৪.০০

ল্যান্ডিং সাইডঃ = {(৪'-০"+৮'-০"+৪'-০")x০'-৬"}x২= ১৬.০০

ওয়েষ্ট স্ল্যাব তলা = ৯'-৬"x৩'-১০"x২= ৭২.৭৭

ওয়েষ্ট স্ল্যাব সাইট = ৯'-৬"x১'-০"x৪= ৩৮.০০

ধাপঃ = ৩'-১০"x০'-৬"x১০x= ৩৮.৩০

= ২৪৫.০৭ বর্গফুট

....

9.ACI কোড অনুযায়ী ট্রেড ও রাইজারের

সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?

উ: আবাসিক দালানের সিঁড়ির রাইজারের পরিমান ১৫ সে.মি থেকে ১৮ সে.মি এবং ট্রেডের পরিমান ২৩

সে.মি থেকে ২৭ সে.মি রাখা হয়।

পাবলিক বিল্ডিং এ রাইজার ১৪ থেকে ১৫ সে.মি এবং ট্রেড ২৫ থেকে ৩০ সে.মি রাখা হয়।

....

10.আবাসিক দালানের জন্য সিঁড়ির ফ্লাইটের প্রস্থ ও হেডরুম এর ন্যুনতম পরিমাপ কত হওয়া উচিত?

উ: প্রস্থ ৯০ সে. মি বা ৩ ফুট এবং হেডরুম ২.১০ মি বা ৭ ফুট হওয়া উচিত।

 

বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।

 

Department: