Languages

বীম সম্পর্কে বিস্তারিত আলোচনা । Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur, India

Text size A A A
Color C C C C

 

বীমঃ

* বীম কাকে বলে? কত প্রকার ও কী কী?

উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর অবস্থান করে এবং এর আরোপিত লোডকে সাপোর্ট এ স্থানান্তরিত করে।

বীম ৫ প্রকার।যথা- i)সাধারণভাবে স্থাপিত বীম ii)ক্যান্টিলিভার বীম iii)ঝুলন্ত বীম iv)আবদ্ধ বীম v)ধারাবাহিক বীম

#সাধারণভাবে_স্থাপিত_বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে।

#ক্যান্টিলিভার_বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে।

#ঝুলন্ত_বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে।

#আবদ্ধ_বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে।

#ধারাবাহিক_বীম(Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।

২.বীমে কী কী ধরননের লোড কাজ করে?

উ: ৩ ধরনের লোড কাজ করে।যথা- i)কেন্দ্রিভূত লোড ii)সমভাবে বিস্তৃত লোড iii)অসমভাবে বিস্তৃত লোড

৩.বীমের উপর কী কী লোড ক্রিয়া করে?

উ: বীমের উপর ৩ ধরনের লোড ক্রিয়া করে।যথা- i)নিশ্চল ভর ii)সচল ভর iii)পারিপার্শ্বিক ভর

৪.বীম কি ধরনের ফোর্স ফেল করে?

উ: টেনশন ফোর্স।

৫. বীমে স্টিরাপ কেন ব্যবহার করা হয়?

উত্তর: শিয়ার ফোর্স প্রতিরোধে এবং ডায়াগোনাল টেনশনকে চেক দেওয়ার জন্য ।

৬.বীমের চাপ এলাকা (Compression zone) ও টান এলাকা (Tension zone)কাকে বলে?

উ: বীমের নিরপেক্ষ অক্ষ থেকে সর্ব উপরি তল পর্যন্ত এলাকা কে চাপ এলাকা বা Compression zone বলে। নিরপেক্ষ অক্ষ থেকে সর্বনিম্ন তল পর্যন্ত এলাকাকে টান এলাকা বা Tension zone বলে।

৭.স্টিরাপ প্রয়োগ করেও কখন বীমে ব্যর্থ রোধ করা যায় না?

উ:কোন R.C.C বীমে সৃষ্ট শিয়ার পীড়নের মান কংক্রিট ও স্টীলের অনুমোদনযোগ্য শিয়ার পীড়নের মানের চেয়ে বেশি হলে।

৮.লোডের কারনে R.C.C বীম কিভাবে ব্যর্থ হতে পারে?

উ:৩ ভাবে ব্যর্থ হতে পারে।যথা- i)প্রসারণ স্টীলে ব্যর্থ ii)সংকোচন কংক্রিটে ব্যর্থ iii)প্রসারন স্টিল ও সংকোচন কংক্রিট একই সাথে ব্যর্থ

৯.ক্যান্টিলিভার বীমের প্রধান রড কোথায় ব্যবহার করা হয়?

উ: মোমেন্টের মান সবসময় ঋণাত্মক হয় বলে প্রধান রড বিমের উপরিভাগে দেয়া হয়।

১০.টি-বীম কাকে বলে?

উ: বীম এবং স্ল্যাব একত্রে ঢালাই করলে এবং বীম ও স্ল্যাব সম্মিলিত অংশ দেখতে T এর মত হয়,একে টি-বীম বলে।

১১.বীমে সর্বনিম্ন কভারিং কত ধরা হয়?

উ: ১.৫"।

১২. বীম তদন্ত কেন করা হয়?

উ: বীমের প্রকৃত পীড়নদ্বয় অর্থাৎ fc ও fs এর মান নির্নয় করে বীম আরোপিত লোডে নিরাপদ কিনা যাচাই করার জন্য বীম তদন্ত করা হয়।

১৩. বীমে ব্যবহৃত রডের ক্র‍্যাংক করার পদ্ধতিটা কি?

উ: সাধারণভাবে স্থাপিত উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/7 দুরত্বে এবং আংশিক অবিচ্ছিন্ন বীমের অবিচ্ছিন্ন প্রান্তে এবং ধারাবাহিক বীমের উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/5 দুরত্বে ক্র‍্যাংক করা হয়।

১৪.বীমের শাটারিং এ খাড়া দিক ও তলার ঠেকনা কতদিন পর খোলা হয়?

উ: খাড়া দিক ১-২ দিন পর এবং ঠেকনা ৭ দিন পর।

১৫.বীমের আর সি সি কাজে কী হারে রড ব্যবহার করা হয়?

উ: ১%-২% হারে।

১৬.বীমে বা স্ল্যাবে ক্র‍্যাংক বার কেন ব্যবহার করা হয়?

উ : ঋণাত্মক বেন্ডিং মোমেন্ট ও সাপোর্টের কাছাকাছি সর্বাধিক শিয়ার ফোর্সকে প্রতিরোধের জন্য ।

১৭.ঢালাই এর আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?

উ: ঢালাইয়ের আগে ফর্মওয়ার্ক, রডের সঠিক অবস্থান,স্পেসিংঅর্থাৎ ড্রইং মোতাবেক হয়েছে কিনা,ক্লিয়ার কভার চেক, বেশি উচু থেকে কংক্রিট না ঢালা,বৃষ্টির দিন হলে পলিথিনের ব্যবস্থা রাখা,ভালোভাবে ভাইব্রেটর করা,সর্বোপরি ঢালাই পর্যন্ত সাথে থাকা।

১৮.বীমে বা স্ল্যাবের এক্সটা টপ কেন ব্যবহার করা হয়?

উত্তর :লোডের তীব্রতা হ্রাস করার জন্য ।

১৯.কনসিল বীম কি ?

উত্তর : কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম। স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে। #বিস্তারিত : মুলত ফ্লাট স্ল্যাবে কলাম বরাবর যেভাবে স্ট্রীপ চিন্তা করে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেয়া হয়, এমন চিন্তা থেকেই এই কনসীল বীমের ধারণা এসেছে। তবে ইঞ্জিনিয়ারিং এ এই কনসীল বীম হিসাবে আসলে তেমন কিছু নেই। 200 মিমি এর নিচের পুরত্বের কোন ছাদে এই জাতীয় বীম ব্যবহার করা উচিত না। তবে সবসময়ই এই কনসীল বীম পরিহার করে চলা উচিত। যদি করতেও হয় তাহলে শুধু বীম নয়, পুরো স্ল্যাব সহ মডেলটি এনালাইসিস করতে হবে। কনসীল বীমের জন্য কলামের পাঞ্চিং শেয়ার অবশ্যই চেক করে নিতে হবে।

২০. বিম এবং স্টিরাপের সম্পর্কে বিবরণঃ-

▫️বিমের ধরণঃ-

১। সহজভাবে সমর্থিত বিম

উভয় প্রান্তে সমর্থিত (একটি কব্জা এবং একটি রোলার)। অবাধে ঘোরে এবং উল্লম্ব লোড প্রতিরোধ করে।

▫️আবাসিক ভবন, সেতু ইত্যাদিতে ব্যবহৃত

২। ক্যান্টিলিভার বিম

এক প্রান্তে স্থির এবং অন্য প্রান্তে মুক্ত। স্থির প্রান্তে বাঁকানো মোমেন্ট এবং শিয়ার বহন করে। ব্যালকনি এবং ক্যানোপিতে ব্যবহৃত হয়।

৩। স্থির বিম

উভয় প্রান্ত কঠোরভাবে স্থির। সাপোর্টে কোনও ঘূর্ণন নেই। কম বিচ্যুতি। ক্রমাগত ফ্রেম এবং

শিল্প কাঠামোতে ব্যবহৃত হয়।

৪। ক্রমাগত বিম

দুটিরও বেশি সাপোর্ট। বাঁকানো মোমেন্ট এবং বিচ্যুতি হ্রাস করে। সেতু এবং মাল্টি-স্প্যানস্ট্রাকচারে ব্যবহৃত হয়।

৫। ওভারহ্যাঙ্গিং বিম

তার সাপোর্টের বাইরে প্রসারিত হয়। সহজভাবে সমর্থিত এবং ক্যান্টিলিভার আচরণের মিশ্রণ। বারান্দা এবং ব্যালকনিতে ব্যবহৃত হয়।

৬। টি-বিম

স্ল্যাব বিম ওয়েবের সাথে ফ্ল্যাঞ্জ হিসাবে কাজ করে। আরসিসি স্ল্যাব এবং সেতুতে প্রচলিত।

৭। এল-বিম (এজ বিম)

শুধুমাত্র একপাশে ফ্ল্যাঞ্জ। স্ল্যাবের প্রান্ত এবং পরিধিতে ব্যবহৃত হয়।

৮। বক্স বিম

ফাঁকা আয়তাকার অংশ। উচ্চ টর্সনাল কঠোরতা। সেতু এবং ফ্লাইওভারে ব্যবহৃত হয়।

৯। আই-বিম / এইচ-বিম (ইস্পাত)

I/H আকৃতির স্টিল বিম। উচ্চ বাঁক প্রতিরোধ ক্ষমতা। ইস্পাত কাঠামোতে ব্যবহৃত হয়।

১০। কম্পোজিট বিম

দুটি উপকরণ (যেমন, ইস্পাত + কংক্রিট) ব্যবহার করে তৈরি। শক্তি এবং সাশ্রয়কে একত্রিত করে।

সেতু এবং বহুতল ভবনে ব্যবহৃত হয়।

স্টিরাপ কী?

----------------------------------------------------------------------------

স্টিরাপ হল ক্লোজড-লুপ রিইনফোর্সমেন্ট বার যা বিম এবং কলামে ব্যবহৃত হয় প্রধান অনুদৈর্ঘ্য বারগুলিকে অবস্থানে ধরে রাখতে এবং শিয়ার এবং টর্সনাল চাপ প্রতিরোধ করতে।

স্টিরাপের প্রকারভেদ

১। এক-পায়ের স্টিরাপ

২। দুই-পায়ের (আয়তাকার) স্টিরাপ

৩। চার-পায়ের স্টিরাপ

৪। বৃত্তাকার স্টিরাপ

৫। হেলিকাল স্টিরাপ

৬। ডায়মন্ড স্টিরাপ

৭। স্পাইরাল স্টিরাপ

বিম স্টিরাপের উদাহরণ

২৩০ মিমি × ৪৫০ মিমি বিমের জন্য

প্রধান বার: ৪টি নং (২টি উপরে + ২টি নীচে)

স্টিরাপ: ৮ মিমি Ø @ ১৫০ মিমি ঘনমিটার সাপোর্টের কাছে এবং মাঝামাঝি সময়ে ২০০ মিমি ঘনমিটার সাপোর্ট।

স্টিরাপের জন্য বার বেন্ডিং শিডিউল (BBS)

একটি স্টিরাপের দৈর্ঘ্য =

= 2 × (প্রস্থ + গভীরতা) + (হুক অ্যালাউন্স) – (উভয় পাশের কভার)

উদাহরণ:

বিম = 230 × 450 মিমি, কভার = 25 মিমি, বার Ø = 8 মিমি

→ (2 × (180 + 400)) + (2 × 10 × - - = 1160 মিমি (প্রায়)

 

 

বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।

 

Department: