Languages

যারা বাড়ি করবেন তাদের উদ্যেশ্যে বলছি।

Text size A A A
Color C C C C

যারা বাড়ি করবেন তাদের উদ্যেশ্যে বলছি।

সবাই জানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি।

আর এই বেশি দামি জিনিসটা বিক্রেতা কম দামে বিক্রি করবেনা।

সো আপনাকে বলছি, আপনি কম দামে বাড়ির ডিজাইন করাবেন ডিজাইনার আপনাকে বেশিদামি জিনিস দিবে কোথায় থেকে।

আর আপনি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর কাছে না গিয়ে অভিজ্ঞতা নেই এমন ইঞ্জিনিয়ার আপনাকে সুবুদ্ধি দিবে কোথায় থেকে।

সব থেকে বড় কথা,,,,,

একটা বিল্ডিং করার আগে অনেক গুলো লক্ষ্য চিন্তা মাথায় রাখতে হয়,যেমন

একজন বাড়ির মালিক অনেক কষ্টের টাকা ব্যয় করে বাড়ি বানাবে,

সর্বোপ্রথম ইকোনমিক্যাল হওয়া চাই।

এই ইকোনমিক্যাল করতে গিয়ে যদি বাড়ি ধষে পড়ার সম্ভাবনা হয় তাহলে তো সব শেষ।

আর সব কিছু যদি সঠিক ভাবে রাখতে হয় তাহলে ডিজাইনার কতগুলো বিষয় পরিক্ষা করতে হবে জানে,আর কত সময় ব্যয় করতে হবে। যেমন:

প্রথমে তাকে প্ল্যান করতে হবে।

প্ল্যান এর সুন্দর্য আনতে হবে।

ভেন্টিলেটর এর হিসাব করতে হবে।

আলোবাতাস ঠিক মত ঢুকবেকিনা সে চিন্তা রাখতে হবে।

ওয়ার্কিং প্ল্যান কমপ্লিট এর পরে তাকে একটা 3D view করতে হবে।

3D প্ল্যান এ ও কত চিন্তা কিভাবে সুন্দর্য আনা যায়।

এবার আসি মুল কথায়।

আপনি যে ফিল্ডে কাজ করবেন স্ট্রাকচার। শুধু দেখেন রড আর রড এগুলো এমনি এমনি আসছে নাকি।নাকি আন্ধাজি দিয়েছে।আমি এখন আন্ধাজির পক্ষে না। ইকোনমিক্যাল এর পক্ষে অন্য একদিন আন্ধাজির পক্ষে কথা হবে।

এই রড গুলো বের করতে কতগুলো কাজ করতে হয় দেখুন,,,,

একটা প্ল্যানকে সম্পুর্নরুপে দাড় করাতে 3D রুপে।

সাপোর্ট দিতে হয়।

লোড দিতে হয়।

এবার আসি কি কি লোড দিতে হয়।

আমি আপনি যে থাকবেন আপনাদের লোড আছেনা, মালামাল আছেনা,কেউ আসবে কেউ যাবে এগুলো আছেনা,স্ট্রাকচার নিজেই আছে,এর পর ওয়াল তো আছেই।এত কিছু পরে ও দেখুন আরো কত কি লোড আসে।

বাংলাদেশ এক এক জায়গা এক এক রকম কোথায় ও উঁচু কোথায় ও নিচু তাই এক এক জায়গায় বাতাসের তারতম্য এক এক রকম আর এই বাতাসের লোড গুলো ও এক এক রকম ভাবে ধরতে হয়।

বাতাস গেলে তাতে কি শেষ না,বাংলাদেশে কি ভুমিকম্প হয়না নাকি।এই ভুমিকম্প এর ও লোড আসে।আর এই লোড গুলো ও হিসাবে আনতে হয়।

এর পর আপনি তো মনে করেন একটা বিল্ডিং মাত্র। কিন্তু ডিজাইনার এর কাছে এটা কত প্রকার এর হয়, যেটা অনেকে জানেনা।যারা ডিজাইন করে শুধু তারাই জানে। এর পর আছে স্যানিটারী কাজ এর হিসাব। কিভাবে ওয়াটার সাপ্লাই হবে,কিভাবে ড্রেইনেজ ব্যবস্থা হবে, ওয়্যারিং কোন সিস্টেমে হবে, সিউয়ারেজ সিস্টেম কেমন হবে আরো কত কি?অনেকে বলে স্যানিটারী ডিজাইনের কি দরকার? কিন্তু তাদের ভবনে গিয়ে দেখা যায় ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কলাম কেটে স্যানিটারী ও্যারিং করা হয়। এগুলো একজন দক্ষ ইন্জিনিয়ার ই মাথা খাটিয়ে করা লাগে। এরপর আসেন ইলেকট্রিক্যাল বিষয়। এটা ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা লাইট কত ওয়াট বিদ্যুৎ লোড খরচ হয়,একটা ফ্যানের লোড কত?একটা এসি,টিভি, কম্পিউটার, ফ্রিজ অল আইটেম ফিক্সার কত লোড টানে,একটি টোটাল লোড কত? আর্তিং কত টুকু হবে,এয়ার টার্মিনাল হবে কিনা,লাইটিং এরেস্টেটর কেমন হবে,একটা ভবনে বিদ্যুৎ চাহিদার কত ℅ সোলার সিস্টেম রাখা লাগবে,সাব স্টেশন লাগবে কিনা ইত্যাদি সকল বিষয় একজন দক্ষ ইন্জিনিয়ার ই হিসেব করে ডিজাইন করে থাকে।

সর্বপরি।

এত কিছু কি কম সময়ের বেপার।

আর যারা এইগুলো পুংখানুভাবে চেক করবে তারা কখনো কম রেটে ডিজাইন করবেনা।

আর যারা তাদের দিয়ে ডিজাইন করাবে তারা কখনো প্রকল্প এ টাকা বেশি যাবে না, মানে ইকোনমিক্যাল হবে।

so decision is yours.

আর এই সকল সমস্যা সমাধান করে সকল ভবনের ডিজাইন এর কাজ করছি।

 

Department: