রেট্রোফিটিং কি ?
পূর্বে নির্মিত বিল্ডিং বা স্ট্রাকচার এ নুতন কিছু সংযোগ করে , বিল্ডিং এর স্ট্রেনথ বাড়ানোর বা শক্তিশালী করার প্রক্রিয়াকে রেট্রোফিটিং বলা হয়ে থাকে।
বিল্ডিং এ রেট্রোফিটিং কেন করা হয় ?
বিভিন্ন কারণে রেট্রোফিটিং করা হয়ে থাকে , তার মধ্যে প্রধান প্রধান কিছু কারণ নিন্মে তুলে ধরা হয়ঃ
১. বিল্ডিং কোড সঠিকভাবে না মেনে বিল্ডিং নির্মাণ করা হলে ।
২. অনেক সময় ডিজাইন এ ত্রুটির কারণেও রেট্রোফিটিং এর দরকার হয় ।
৩. দীর্ঘদিন ব্যবহারে ও অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ এ ক্ষতিগ্রস্থ হলে বিল্ডিং এর স্ট্রেনথ বাড়াতে হয় ।
৪. ব্যবহৃত বিল্ডিং এর মূল ডিজাইনের বাহিরে গিয়ে অনেক ধরণের পরিবর্তন করা হলে । (উদাহরণস্বরুপ - কোন ধরনের প্রভিশন না থাকা সত্বেও বিল্ডিংটিকে উপরের দিকে বা যেকোন পাশে বর্ধিতকরণ ইত্যাদি )
৫. বিল্ডিং এ ব্যবহারের ধরন পরিবর্তন করা । ( যেমনঃ রেসিডেনসিয়াল বিল্ডিং করে ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা হলে , বিল্ডিং লোড বিয়ারিং সক্ষমতায় তারতম্য হয় । যার ফলে বিল্ডিংকে পুনরায় শক্তিশালী করার প্রয়োজন পড়ে ) উপরোল্লিখিত কারণে মূলত বিল্ডিং এ রেট্রোফিটিং, স্ট্রেনথিনিং বা শক্তিশালী করার দরকার হয় ।
বিল্ডিং এ সাধারত কি ধরনের রেট্রোফিটিং করা হয়?
১.রিনফোর্স স্ট্রেন্থনিং
2.এক্সটারনালি বন্ডেড প্লেট
৩.শিয়ার বা কম্প্রেশন স্ট্রেন্থনিং
#রেট্রোফিটিং এর বিভিন্ন পদ্ধতি:
রেট্রোফিটিং এ সবচেয়ে বেশি প্রচলিত রেট্রোফিটিং কিছু পদ্ধতি আছে। যার মধ্যে বহুল প্রচলিত কিছু পদ্ধতি আলোচনা করা হল।
1.Concrete Jacketing of Columns
2.Steel Profile Jacketing of column
3.Addition of Shear Wall
4.Addition of extra Structural Member
5.Ferro-cement Jacketing
6.Fiber Reinforced Polymer Wrapping
7.Concrete Jacketing of Columns
#সুবিধা
১/কলামের কনক্রিট কনফাইনমেন্ট বৃদ্ধি পায়।
২/কলামের লোড বহন ক্ষমতা বৃদ্ধি পায়।
৩/কলামের শিয়ার ক্যাপাসিটি বৃদ্ধি পায়।
৪/কলামের ফ্লেক্সারাল স্টেনথ বৃদ্ধি পায়।
৫/অন্যান্য রেট্রোফিটিং এর তুলনায় এই পদ্ধতি তে কস্টিং কম।
৬/সবচেয়ে সহজ পদ্ধতি, এই পদ্ধতি খুব সহজেই এপ্লাই করা যায়।
#অসুবিধা
১/এই পদ্ধতিতে কলামের সাইজ অনেক বৃদ্ধি পায় যার ফলে স্ট্রাকচারের আর্কিটেকচারাল ভিউ নস্ট হয়। ২/কলামের সাইজ বৃদ্ধির কারনে জায়গা কমে যায়।
বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।
