ফাউন্ডেশনে এন্টি-পেস্টিসাইড ক্যামিকেল এর প্রয়োগ বিধি
=============================================
সাধারনত নিচু এলাকা এবং যদি যেসব জায়গায় পোকামাকড় এর উপদ্রব বেশী সেখানে পোকামাকড় বাসা তৈরী করে এবিং ফ্লোরের বেইস ক্ষতি করতে পারে এছাড়াও দেখা যায় ফাউন্ডেশনের সয়েল নষ্ট করে ফেলে, তাই এসব এলাকায় পোকামাকড় এর উপদ্রব কমানোর জন্য ক্যামিকেল প্রয়োগ করা হয়।তবে যেসব এরিয়া তে এধরণের সমস্যা আছে সেখানে আগে থেকেই পোকামাকড়ের উপদ্রব এর জন্য কাজ করাই ভালো যেন বিল্ডিং করার পরে সমস্যায় না পড়তে হয়।তাই বিল্ডিং করার আগেই উইপোকা বা ক্ষতিকর পোকামাকড় নিধন করার জন্য ফাউন্ডেশনে এক ধরনের এন্টি-পেস্টিসাইড ক্যামিকেল ব্যাবহার করা হয়।
সাধারনত মাটি কম্পেকশন এর পর এই এন্টি ক্যমিকেল মাটির সাথে নির্দিষ্ট পরিমাপে প্রয়োগ করতে হয়।
কিভাবে প্রয়োগ করবেন??
=======================
সাধারনত ফাউন্ডেশন করার আগে এন্টি-পেস্টিসাইড প্রয়োগ করা হয়। নিচে এন্টি-পেস্টিসাইড এর প্রয়োগ পদ্ধতি আলোচনা করা হলো
1. যখন ফাউন্ডেশনের এর জন্য এক্সকেভেশন বা মাটি কাটা হয় যেমনঃ ফুটিং কিংবা গ্রেড বিম এর জন্য তখন এন্টি-পেস্টিসাইড প্রয়োগ করা হয়। সাধারনত ফুটিং এর গর্তের তলায় এবং দুই পাশে এই এন্টি-পেস্টিসাইড দেওয়া হয়।
দুই পদ্ধতিতে এন্টি-পেস্টিসাইড দেওয়া হয়
#স্প্রেয়িংঃ এক্ষেত্রে স্প্রে মেশিনের মাধ্যমে এন্টি-পেস্টিসাইড দেওয়া হয়। ফ্লোরে প্রতি স্কয়ার ফুটে ৫ লিটার করে এন্টি-পেস্টিসাইড স্প্রে করা হয় (স্প্রেয়িং পদ্ধতিতে) ।আর যখন ফাউন্ডেশনের দু পাশে দেওয়া হয় তখন ৩০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত স্প্রেয়িং করা হয়।
#হোলঃ এক্ষেত্রে ফ্লোরে নির্দিষ্ট দূরত্ব পর পর হোল করে এন্টি-পেস্টিসাইড দেওয়া হয়।ফাউন্ডেশনের তলার সার্ফেস কিংবা ফ্লোরে এন্টি-পেস্টিসাইড প্রয়োগ এর ক্ষেত্রে ৩০ সেমি পর পর হোল করে নিতে হবে এবং হোলের ডেপথ হতে হবে ১৫ সেমি।
2. সাধারনত যেসব জায়গা নিচু কিংবা যেখানে পোকামাকড়ের উপদ্রব অনেক বেশী সেসব ক্ষেত্রে ফ্লোরেও এন্টি-পেস্টিসাইড প্রয়োগ করা হয় আর ফ্লোরে এন্টি-পেস্টিসাইড প্রয়োগের ক্ষেত্রে বিল্ডিং এর ফ্লোরে কম্পেকশন করার পর ফ্লোর জুড়ে এন্টি-পেস্টিসাইড দেওয়া হয়, এক্ষেত্রে প্রথমে ফ্লোর সার্ফেস খুব ভালো ভাবে পরিষ্কার করে নিতে হিবে যেন কোন ধরনের ময়লা আবর্জনা না থাকে।
3. ফ্লোর অবশ্যই কম্পেক্ট করে নিতে হবে এবং ফ্লোর ইলাভেশন যেন সমতল থাকে।
4. এন্টি-পেস্টিসাইড অবশ্যই সঠিক ভাবে মিশ্রিত করে নিতে হবে, ব্যাগের নির্দেশনা অনুযায়ী।
5. গর্তে পয়োগের ক্ষেত্রে ১৫ সেমি হোল সম্পূর্নরুপে ফিলাপ করতে হবে।
এই সাধারণ প্রয়োগ বিধি ছাড়াও বিশেষ ক্ষেত্রে ব্যাগের নিয়মানুযায়ী প্রয়োগ করতে হতে পারে। যেসব এলাকায় পোকামাকড় উপদ্রব বেশী সেখানে বিল্ডিং করার আগেই পোকামাকড় দমনে সতর্ক হওয়া উচিত।
বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।
