ভাষাসমূহ

কলাম, বীম ও ছাদে রড দেয়ার নিয়মঃ Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur, India

Text size A A A
Color C C C C

কলাম, বীম ও ছাদে রড দেয়ার নিয়মঃ

===========================

কলাম কিংবা বিমে ল্যাপিং কিভাবে দিতে হবে ,কতটুক দিতে হবে এসব বিষয় খুবই ইম্পরট্যান্ট এছাড়াও বিম কলামে এক্সট্রা টপ দেয়ার, রিং বাধা এবং রিং দেয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করতে হবে। এছাড়া স্ল্যাবের ক্ষেত্রে ক্র্যাংক বার,এক্সট্রা টপ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে .

প্র্যাকটিকাল কাজের বিভিন্ন ড্রয়িং এর আইডিয়া থেকে কলাম, বীম ও ছাদে রড দেয়ার কিছু নিয়ম শেয়ার কর হলো, তবে ড্রয়িং টু ড্রয়িং কিছু জিনিস ভিন্ন হতে পারে। যে জিনিস গুলো মোটামুটি একই থাকে সেগুলো তুলে ধরা হলো

♦কলামে রিং বাধার নিয়মঃ

======================

▶কলামের দুই পাশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা ফ্লোর এবং ছাদ সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের ভিতরে বেশী ঘন হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।

স্পেসিং হতে পারে ৩/৪/৫ ইঞ্চি

▶কলামের মাঝের অংশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা ফ্লোর এবং ছাদ সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের বাইরে কম ঘন ভাবে দিতে হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।

স্পেসিং হতে পারে ৬/৭/৮ ইঞ্চি

♦বিমে রিং বাধার নিয়মঃ

==================

▶বিমের দুই পাশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা কলাম সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের ভিতরে বেশী ঘন হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।

স্পেসিং হতে পারে ৩/৪/৫ ইঞ্চি

▶বিমের মাঝের অংশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা কলাম সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের বাইরে কম ঘন ভাবে দিতে হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।

স্পেসিং হতে পারে ৬/৭/৮ ইঞ্চি

♦বিমের ক্ষেত্রে এক্সট্রা টপঃ

=====================

▶বিমের প্রান্তে এক্সট্রা টপের পরিমান দেওয়া হয় L/4

▶বিমের মাঝের সাপোর্টের পাশে এক্সট্রা টপ এর পরিমান দেওয়া হয় L/3

▶বিমে এক্সট্রা বটম দেওয়া হয় কলাম থেকে L/7 বা L/8 দূরে

ছাদে রড দেওয়ার নিয়মঃ

==================

♦মেইন রড ও বাইন্ডার রডঃ

ছাদে মেইন রড দেওয়া হয় শর্ট ডিরেকশন বরাবর ছাদে বাইন্ডার রড দেওয়া হয় লং ডিরেকশন বরাবর

মেইন রড খাচার বাইরে অর্থাৎ উপরে ও নিচে থাকে, বাইন্ডার রড খাচার ভিতরে থাকে

♦স্ল্যাবে এক্সট্রা টপঃ

স্ল্যাবের প্রান্তে এক্সট্রা টপ এর পরিমান দেওয়া হয় L/4 পর্যন্ত

স্ল্যাবের মাঝের সাপোর্টে এক্সট্রা টপ দেওয়া হয় L/3 পর্যন্ত

♦স্লাবে ক্র্যাংক বারঃ

স্লাবের প্রান্তে ক্র্যাংক এর পরিমান L/5

স্ল্যাবের মাঝের সাপোর্টে ক্র্যাংক এর পরিমান দেওয়া হয় L/4

☑☑বিদ্রঃ এই ব্যাপার গুলো ডিজাইন অনুসারে হয়ে থাকে, তাই আপনাকে কাজ করতে হবে এস পার ড্রয়িং । তবে মোটামুটি উপরের নিয়মানুসারেই বেশীর ভাগ ক্ষেত্রে ব্যাবহার করা হয়।

 

রডের ল্যাপিং এর ড্রপ্টিং

====================

রডের লেনথ সাধারনত নির্দিষ্ট হয় এজন্যে রডে ল্যাপিং দিতে হয়। আর এই ল্যাপিং দেয়ার কিছু নিয়ম আছে ।

দুই ভাবে এই ল্যাপিং দেয়া যায়।

১) রিবার কপলার - রডে এই কপলার দ্বারা ল্যাপিং করলে রড সাশ্রয় হয় ,সাধারনত বড় প্রজেক্ট গুলো তে এভাবেই ল্যাপিং দেয়া হয়।

২) রডের ড্রপটিং ল্যাপিং এর মাধ্যমে - এর মাধ্যমে সাধারনত ম্যানুয়ালি ল্যাপিং দেওয়া হয়।

রডের ড্রপটিং ল্যাপিং এর মাধ্যমে

=========================

রডের ল্যাপিনহ এর স্থানে অবশ্যই ড্রপ্টিং ব্যাবহার করতে হবে । অর্থাৎ রডের ল্যাপিং এর স্থানে যে রডটি তে ল্যাপিং দিতে হবে সে রডের ল্যাপিং দূরত্ব বজায় রেখে , রডের ডায়া পরিমান বাঁকা করে জয়েন্ট দিতে হবে । আর এই বাঁকা রাখা কে ড্রপটিং বলা হয়।

> সোজা সুজি রড ব্যাবহার করলে স্পেসিং ঠিক ভাবে রাখা যায়না

> ড্রপটিং এর ইনক্লাইন্ড অংশের বাঁকানোর পরিমান ১ঃ৬

কর্নার রিইনফোর্সমেন্ট

-----------------------------------------

কর্নার রিইনফোর্সমেন্ট হল টু ওয়ে স্ল্যাবের বিচ্ছিন্ন বহিস্থ্য কর্নারে টুইষ্টিং মোমেন্ট উৎপন্ন হয় এই টুইষ্টিং মোমেন্টের কারনে স্ল্যব প্যনেলের কোনা বরাবর স্ল্যবের নীচে ফাটল দেখা দেয় ,

এই ফাটল রোধ করার জন্য স্ল্যবের কোনায় টপ ও বটম জালিতে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় এটাই কর্নার রিইনফোর্সমেন্ট।

স্ল্যবের কোনায় দেয়া হয় বলে একে কর্নার রিইনফোর্সমেন্ট বলে।এটি স্ল্যব এর কর্নার থেকে L/5 দুরুত্ব পর্যন্ত দেয়া হয়।কর্নারের টপ রড গুলো কোনার সমান্তরালে এবং বটম রড গুলো কোনার সাথে আড়াআড়ি ভাবে প্লেসিং করা হয়।

ACI কোড অনুযায়ী কর্নার রিইনফোর্সমেন্ট টপ ও বটম রডের আকার ও স্পেসিং হবে সর্বোচ্চ পজেটিভ মোমেন্ট এলাকায় ব্যবহৃত রডের ডায়া ও স্পেসিং অনুযায়ী।

#Corner_Reinforcement কখন দিবেন?

.

#প্রথম

আপনাকে দেখতে হবে স্ল্যাব টা কি হিসাবে ডিজাইন করা হইছে?

ওয়ান ওয়ে বা টু ওয়ে?

ওয়ান ওয়ে অথাবা টু ওয়ে কিভেবে বুঝবেন?

>>যদি L এবং B এর অনুপাত ২ অথবা ২ এর কম হয় তাহলে এইটা টু ওয়ে

>>যদি Lএবং B এর অনুপাত ২ এর অধিক হয় তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব।

#২য়

একমাত্র টু ওয়ে স্লাবে Corner Reinforcement ব্যাবহার করা হয়।কারন টু ওয়ে স্ল্যাবে যখন লোড প্রয়োগ করা হয় তখন ছাদের কোনায়,কলাম এবং ছাদের মাঝের অংশ মোচড় নিতে চায় এর এই মোচড় কে রেসিস্ট করার জন্য Corner Reinforcement ব্যাবহার করা হয়।

 

বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।