Bhola Sadar Polytechnic Institute
Published on Bhola Sadar Polytechnic Institute (https://www.bspi.edu.bd/bspi20)

Home > বেসিক ইলেকট্রিসিটি - ১ম অধ্যায় (Basic Electricity - 1st chapter) (Code: 26711) (Bangla Version). Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur

বেসিক ইলেকট্রিসিটি - ১ম অধ্যায় (Basic Electricity - 1st chapter) (Code: 26711) (Bangla Version). Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur

অধ্যায়-১: বিদ্যুৎ ও এর প্রকৃতি

১.১ বিদ্যুতের অর্থ ও তার বর্ণনা উল্লেখ করো।

১.২ পরমাণুর গঠন বর্ণনা করো।

১.৩ তড়িৎ প্রবাহ (কারেন্ট), বিভব পার্থক্য (ভোল্টেজ) ও রোধের সংজ্ঞা দাও।

১.৪ তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য ও রোধের এককগুলো উল্লেখ করো।

এখানে তাত্ত্বিক আলোচনা, বৈদ্যুতিক ব্যবস্থার ব্যাখ্যা ও বিশ্লেষণ, সমস্যা সমাধান (ট্রাবলশুটিং), গাণিতিক সমস্যার সমাধান, ব্যবহারিক নির্দেশিকা, লেকচার ভিডিও এবং এমসিকিউ (MCQ), সি কিউ (CQ) ও এল কিউ (LQ) প্রদান করা হবে।

বিদ্যুৎ ও এর প্রকৃতি

ভূমিকা:

বিদ্যুতের ইতিহাস হাজার হাজার বছর ধরে বিস্তৃত; প্রাকৃতিক বিভিন্ন ঘটনার প্রাচীন পর্যবেক্ষণের মাধ্যমে শুরু হয়ে এটি আধুনিক বিজ্ঞান ও শিল্পের একটি মৌলিক স্তম্ভে পরিণত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতোই একটি মৌলিক অধিকারে পরিণত হয়েছে।

খ্রিস্টপূর্ব ২৭৫০ অব্দে প্রাচীন মিশরের বিভিন্ন নথিপত্রে কিছু মাছের (যেমন—ইলেকট্রিক ক্যাটফিশ ও রে মাছ) কারণে সৃষ্ট বৈদ্যুতিক ঝটকার কথা উল্লেখ পাওয়া যায়; সে সময়ে এই মাছগুলোকে অন্যান্য মাছের ‘রক্ষাকর্তা’ হিসেবে অভিহিত করা হতো।

খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রাচীন গ্রিক দার্শনিক থেলিস অব মিলেটাস অ্যাম্বারকে (এক ধরনের জীবাশ্ম রজন) পশম বা রেশম দিয়ে ঘষার সময় স্থির বিদ্যুৎ আবিষ্কার করেন; তিনি লক্ষ্য করেন যে, এটি পালক বা ধূলিকণার মতো হালকা বস্তুকে আকর্ষণ করে। ‘ইলেকট্রিসিটি’ (electricity) শব্দটি এসেছে ‘ইলেকট্রন’ (electron) থেকে, যা অ্যাম্বার বোঝাতে ব্যবহৃত একটি গ্রিক শব্দ।

১৬০০ সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট *ডি ম্যাগনেটে* (*De Magnete*) নামক গ্রন্থটি প্রকাশ করেন। এতে তিনি আকর্ষণ বলকে বর্ণনা করার জন্য "ইলেকট্রিকাস" (*electricus*) যা গ্রিক শব্দ "ইলেকট্রন" (*elektron*) থেকে এসেছে এবং যার অর্থ "অ্যাম্বার" বা এক ধরনের রজন, এই পরিভাষাটি প্রবর্তন করেন; "ইলেকট্রিসিটি" (*electricity*) শব্দটি সরাসরি এই পরিভাষা থেকেই উদ্ভূত হয়েছে।

১৬৬০ সালে জার্মান বিজ্ঞানী অটো ফন গেরিকে একটি প্রাথমিক ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর তৈরি করেন এবং রবার্ট বয়েল প্রমাণ করেন যে, বৈদ্যুতিক বল বা শক্তি শূন্যস্থানের মধ্য দিয়েও প্রবাহিত হতে পারে।

১৮৮০-এর দশকে, টমাস এডিসন (যিনি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি-র পক্ষে ছিলেন) এবং নিকোলা টেসলা ও জর্জ ওয়েস্টিংহাউস (যারা অল্টারনেটিং কারেন্ট বা এসি-র পক্ষে ছিলেন)-এর মধ্যে ‘ওয়ার অফ দ্য কারেন্টস’ (বিদ্যুৎ প্রবাহ নিয়ে দ্বন্দ্ব) নামক এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। শেষ পর্যন্ত, দূরপাল্লার বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে এসি (AC) জয়ী হয়।

১.১ বিদ্যুতের অর্থ ও তার বর্ণনা উল্লেখ করোঃ 

 খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রাচীন গ্রিক দার্শনিক থেলিস অব মিলেটাস অ্যাম্বারকে পশম বা রেশম দিয়ে ঘষার সময় স্থির বিদ্যুৎ আবিষ্কার করেন; তিনি লক্ষ্য করেন যে, এটি পালক বা ধূলিকণার মতো হালকা বস্তুকে একটি অদৃশ্য শক্তি আকর্ষণ করে। বিদ্যুৎ হলো এমন এক ধরনের অদৃশ্য শক্তি, যা ইলেকট্রন বা বৈদ্যুতিক চার্জযুক্ত কণাগুলোর স্থিতি বা গতির ফলে সৃষ্টি হয়। খালি চোখে বিদ্যুৎ দেখা যায় না, তবে এর প্রভাব বা উপস্থিতি অনুভব করা যায়। আধুনিক সভ্যতার প্রায় সব ক্ষেত্রেই বিদ্যুতের ভূমিকা অপরিসীম।

অতএব আমরা বলতে পারি, ইলেকট্রন বা বৈদ্যুতিক চার্জযুক্ত কণাগুলোর যে কোন ধরনের চলাচলকেই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। 

ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ১৮২০-এর থেকে ১৮৩০-এর দশকের মধ্যে বিদ্যুতের মৌলিক তত্ত্ব আবিষ্কার করেন। পরমাণুর ভেতরে ইলেকট্রন নামক কণার প্রবাহ বা চার্জের তারতম্যের কারণে বিদ্যুৎ তৈরি হয়। যা আলো, তাপ, শব্দ এবং যান্ত্রিক শক্তিতে খুব সহজে রূপান্তরিত করতে পারে।

ইলেকট্রিসিটি বা বিদ্যুতের সংজ্ঞাঃ  বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যাকে খুব অল্প সময়ে আলো, তাপ, শব্দ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় এবং যার দ্বারা বর্তমান সময়ের অনেক বাস্তব কাজ সম্পন্ন করা যায়।   

বিদ্যুতের প্রকারভেদঃ 

বিদ্যুৎ প্রধানত দুই ধরনের হয়ে থাকে। যথাঃ 
১। স্থির বিদ্যুৎ ও 
২। চল বিদ্যুৎ 

  • স্থির বিদ্যুৎ(Static Electricity): যখন কোনো বস্তুর পৃষ্ঠে বা উৎপত্তিস্থলেই  বৈদ্যুতিক চার্জ সঞ্চিত বা আবদ্ধ থাকে এবং তা স্থির অবস্থায় থাকে, তখন তাকে স্থির বিদ্যুৎ বলে।

এটি সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে  ঘর্ষণের মাধ্যমে সৃষ্টি হয়। যেমনঃ প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ে কাগজের টুকরোর কাছে ধরলে তা আকর্ষণ করা।অথবা ক্যাপাসিটর প্লেটে সঞ্চিত চার্জ স্থির বিদ্যুৎ। উপরোক্ত প্রতিটি ক্ষেত্রে একটি বস্তু হতে ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তরিত হয় ফলে বস্তুগুলোতে স্থির বিদ্যুতের উৎপত্তি হয়েছে। 

 

  • চল বিদ্যুৎ(Current Electricity): যখন কোনো পরিবাহীর (যেমনঃ তারের) মধ্য দিয়ে ইলেকট্রন অবিচ্ছিন্ন বা নিয়মিত প্রবাহিত হয়, তখন তাকে চল বিদ্যুৎ বলে।

জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে চল বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। বাড়িতে, অফিস-আদালত বা শিল্পকারখানায় যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তা এই চল বিদ্যুৎ। 

চল বিদ্যুৎ আবার দুটি ভাগে বিভক্ত:

  1.  ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ (DC): যে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয় বা সময়ের সাথে যে কারেন্টের মান ও দিক অপরিবর্তিত থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ (DC) বলে। (যেমনঃ ব্যাটারির কারেন্ট)। 

  2.  অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ (AC): সময়ের সাথে যে কারেন্টের প্রবাহের মান ও দিক নির্দিষ্ট সময় পর পর উভয়ই পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ (AC) বলে। (যেমনঃ আমাদের ঘরবাড়ির মেইন লাইনের বিদ্যুৎ)।

DC ও AC কারেন্টের মধ্যে পার্থক্যঃ

বৈশিষ্ট্য

এসি কারেন্ট (AC / অল্টারনেটিং কারেন্ট) ডিসি কারেন্ট (DC / ডাইরেক্ট কারেন্ট)
প্রবাহের দিক এটি দ্বিমুখী বা পর্যাবৃত্ত প্রবাহ; নির্দিষ্ট সময় পর পর এর দিক পরিবর্তিত হয়। এটি একমুখী প্রবাহ; কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয়।
ফ্রিকোয়েন্সি (কম্পাঙ্ক) এর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে। (যেমনঃ   সাধারণত ৫০ Hz বা ৬০ Hz

  অর্থাৎ প্রতি সেকেন্ডে ৫০ বার বা ৬০ বার দিক বদলায়)।
এর কোনো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নেই। (ফ্রিকোয়েন্সি ০

)। 
উৎস এসি জেনারেটর বা অল্টারনেটর। ব্যাটারি, সৌর প্যানেল (সোলার সেল) ও ডিসি জেনারেটর।
ভোল্টেজ ও মেরুত্ব এর পোলারিটি বা মেরুত্ব সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এর পোলারিটি বা মেরুত্ব স্থির থাকে (একটি পজিটিভ ও একটি নেগেটিভ প্রান্ত)।
দূরবর্তী পরিবহন অনেক দূরে বিদ্যুৎ সরবরাহের জন্য এটি বেশি সাশ্রয়ী ও দক্ষ

।

দূরে নেওয়ার সময় অনেক বেশি শক্তি অপচয় হয় (তবে উচ্চ ভোল্টেজ ডিসি-HVDC আলাদা বিষয়)।
ব্যবহার বাসা-বাড়ি, বড় শিল্প-কারখানা এবং ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস, এলইডি লাইট এবং বৈদ্যুতিক গাড়ি (EV)।
ঝুঁকি এতে শক লাগলে দেহের মাংসপেশী সংকুচিত ও প্রসারিত হয়, যা অনেক সময় প্রাণঘাতী হতে পারে। এতে শক লাগলে মাংসপেশী একটানা সংকুচিত হয়ে আটকে থাকতে পারে।

ডিসি (DC) ও এসি (AC) বিদ্যুতের ব্যবহার: এসি (অল্টারনেটিং কারেন্ট) এবং ডিসি (ডাইরেক্ট কারেন্ট) বিদ্যুতের ব্যবহার তাদের কার্যপদ্ধতির প্রকৃতির ওপর ভিত্তি করে ভিন্ন হয়।

এসি (AC - অল্টারনেটিং কারেন্ট) বিদ্যুৎ এর ব্যবহারের ক্ষেত্র হলঃ এসি বিদ্যুৎ নিয়মিত দিক পরিবর্তন করে (যেমনঃ প্রতি সেকেন্ডে ৫০ বার বা ৬০ বার দিক বদলায়) তাই ট্রান্সফরমারের সাহায্যে এর ভোল্টেজ সহজে বাড়ানো বা কমানো যায়, যা দূর-দূরান্তে বিদ্যুৎ পাঠানোর জন্য আদর্শ। ইহা বাড়িঘর, অফিস ও শিল্পকারখানার মূল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (AC), ওয়াশিং মেশিন, সিলিং ফ্যান, ভারী যন্ত্রপাতি, আলোর বাল্ব এবং বড় মোটর।

ডিসি (DC - ডাইরেক্ট কারেন্ট) বিদ্যুৎ এর ব্যবহারের ক্ষেত্র হলঃ ডিসি বিদ্যুৎ সবসময় একই দিকে সোজাভাবে প্রবাহিত হয় এবং এর ভোল্টেজ বা মেরুতা স্থির থাকে। তাই এটি ব্যাটারিতে সংরক্ষণ করা যায় এবং সংবেদনশীল ইলেকট্রনিক্সে ব্যবহার অতি নিরাপদ। ইহা মোবাইল ফোন, ল্যাপটপ ও সব ধরনের ব্যাটারি বা পাওয়ার ব্যাংক, সোলার প্যানেল (যা ডিসি বিদ্যুৎ উৎপন্ন করে), এলইডি (LED) লাইট, ড্রাইভার, ইলেকট্রিক ভেহিকল (EV) বা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সিস্টেম, বিভিন্ন লো-ভোল্টেজ কন্ট্রোল সার্কিট ও কম্পিউটার যন্ত্রাংশ। 

কারেন্ট প্রবাহে তাপীয় চৌম্বক ও রাসায়নিক ইফেক্টের তালিকাঃ যখন কোনো পরিবাহী বা মাধ্যমের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ চলে, তখন তা তিনটি প্রধান ভৌত ও শারীরবৃত্তীয় প্রভাব সৃষ্টি করে।

1. তাপীয় ক্রীয়া (Heating Effect (Joule Heating))

2. চৌম্বকীয় ক্রীয়া (Magnetic Effect)

3. রাসায়নিক ক্রীয়া (Chemical Effect)

4. জৈবিক ও শারীরবৃত্তীয় ফলাফল (Biological and Physiological Consequences (Electric Shock))

  • তাপীয় ক্রীয়া (Heating Effect (Joule Heating)): ইহা এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো পরিবাহীর (Conductor) মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর অভ্যন্তরীণ রোধের (Resistance) কারণে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সহজ কথায়, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ চলার সময় পরিবাহীর বাঁধা বা রোধের জন্য তারটি গরম হয়ে যাওয়ার ঘটনাই হলো বিদ্যুতের তাপীয় ক্রিয়া। যেমনঃ বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার, বৈদ্যুতিক বাল্ব (ফিলামেন্ট বাল্ব), বৈদ্যুতিক ফিউজ (Fuse), বৈদ্যুতিক কেটলি, টোস্টার, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি হিটিং ইফেক্টের উদাহরণ। 

তাপীয় ক্রিয়া কেন ঘটে?

যে কোনো পরিবাহীর (যেমন: তামা, অ্যালুমিনিয়াম বা নাইক্রোম তার) ভিতরে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। যখন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য (Voltage) প্রয়োগ করা হয়, তখন ভোল্টেজের চাপের কারনে পরিবাহীর  ইলেকট্রনগুলো নির্দিষ্ট একদিকে ছুটতে শুরু করে যাকে আমরা বিদ্যুৎ প্রবাহ বলি।
এই পথ চলার সময় ইলেকট্রনগুলো পরিবাহীর ভেতরের পরমাণু বা আয়নের সাথে ক্রমাগত ধাক্কা খায়। এই ধাক্কা বা বাধাই হলো রোধ (Resistance)। ধাক্কা লাগার ফলে ইলেকট্রনগুলোর গতিশক্তি (Kinetic Energy) পরিবাহীর অন্যান্য পরমাণুগুলোতে স্থানান্তরিত হয়, যার ফলে পরমাণুগুলোর কম্পন বেড়ে যায় ফলে পরিবাহীটি গরম হয়ে ওঠে।

Note: জুলের সূত্রাবলি (Joule's Laws of Heating), শক্তির রূপান্তর ও ক্ষমতার (Power) উপর তাপীয় ক্রিয়ার প্রভাব  সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। 

  • চৌম্বকীয় ক্রীয়া (Magnetic Effect): একটি কম্পাস বা চৌম্বক শলাকার ওপর দিয়ে কোনো পরিবাহী তার নিয়ে তাতে তড়িৎ প্রবাহ চালনা করলে চৌম্বক বলরেখার কারনে পরিবাহীর চারপাশে যে অঞ্চল জুড়ে তার চৌম্বক প্রভাব বজায় থাকে, তাকে চৌম্বক ক্ষেত্র বলে। এই ক্ষেত্রকে কাল্পনিক কিছু রেখা দ্বারা প্রকাশ করা হয়, যাদের চৌম্বক বলরেখা বলা হয়। অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন বলরেখার কারনে পরিবাহীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে চৌম্বক ক্রিয়া বলে। যেমনঃ বৈদ্যুতিক মোটর (Electric Motor), বৈদ্যুতিক জেনারেটর (Generator), লাউডস্পিকার, মাইক্রোফোন, তড়িৎ চুম্বকীয় ক্রেন, এমআরআই (MRI) মেশিন, ট্রান্সফরমার, বৈদ্যুতিক ঘণ্টা ইত্যাদি হল বৈদ্যুতের ম্যাগনেটিক ইফেক্টের উদাহরণ।    

চৌম্বকীয় ক্রীয়া (Magnetic Effect) কেন ঘটে?

যখন কোনো চৌম্বক পদার্থের/ক্ষেত্রের ভেতরে যদি একটি তড়িৎবাহী পরিবাহী তার রাখা হয়, তবে তারটি একটি যান্ত্রিক বল অনুভব করে এবং স্থানচ্যুত হতে চায়। এই বলের মান তিনটি বিষয়ের ওপর নির্ভর করে:

১. তড়িৎ প্রবাহের পরিমাণ (বিদ্যুৎ বাড়লে বল বাড়ে)

২. চৌম্বক ক্ষেত্রের তীব্রতা

৩. পরিবাহী তারের দৈর্ঘ্য

আবার, একটি অন্তরিত (insulated) তামার তারকে চঙের আকারে ঘন করে কুন্ডলী পাকালে তাকে সোলেনয়েড বলে। যখন এই সোলেনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন এটি একটি সাধারণ দণ্ড চুম্বকের (Bar Magnet) মতো আচরণ করে। এর এক প্রান্ত উত্তর মেরু এবং অপর প্রান্ত দক্ষিণ মেরু হিসেবে কাজ করে। সোলেনয়েডের ভেতরে একটি কাঁচা লোহার দণ্ড প্রবেশ করালে এর চৌম্বক শক্তি বহুগুণ বেড়ে যায়, যাকে তড়িৎ চুম্বক (Electromagnet) বলা হয়। ইহা সাধারণত ফ্লেমিং এর ডান-হস্ত বৃদ্ধাঙ্গুলি নিয়ম (Right-Hand Thumb Rule) ও ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নিয়ম (Maxwell's Corkscrew Rule) অনুযায়ী কাজ করে। এভাবেই চৌম্বক ক্রিয়া ঘটে।

  • রাসায়নিক ক্রীয়া (Chemical Effect): রাসায়নিক ক্রিয়া (Chemical Effects) বা রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া {তড়িৎ বিশ্লেষ্য (Electrolyte), ইলেক্ট্রোড বা তড়িৎদ্বার, সংযোজন বিক্রিয়া (Combination), বিয়োজন বিক্রিয়া (Decomposition), প্রতিস্থাপন বিক্রিয়া (Substitution) এবং দহন বিক্রিয়া (Combustion)}  যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় পদার্থের অণু বা পরমাণুগুলোর মধ্যকার পুরাতন রাসায়নিক বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন তৈরির মাধ্যমে নতুন অণুর সৃষ্টি হয়।  যেমনঃ অ্যাসিড মিশ্রিত জলের (H2O) মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ হাইড্রোজেন (H2) ও অক্সিজেনে (O2) বিভক্ত হয়ে যায়। ইহাই ইলেকট্রোপ্লেটিং বা রাসায়নিক ক্রিয়ার ফল। 

রাসায়নিক ক্রীয়া (Chemical Effect) কেন ঘটে?

রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া মূলত ঘটে কোনো পদার্থের পরমাণু বা অণুগুলোর মধ্যকার রাসায়নিক বন্ধন ভাঙা ও নতুন বন্ধন গঠনের মাধ্যমে, যার মূল লক্ষ্য হলো পরমাণুগুলো আরও স্থিতিশীলতা অর্জন করা (Octet Rule / Stability) বা  ইলেকট্রনের মিথস্ক্রিয়া  তৈরী করা বা শক্তির পরিবর্তন করা বা  সঠিক সংঘর্ষের  (Collision Theory) মাধ্যমে একটি নতুন ও স্থিতিশীল অবস্থায় পৌঁছানো।

  • জৈবিক ও শারীরবৃত্তীয় ফলাফল (Biological and Physiological Consequences (Electric Shock)): মানবদেহের মধ্য দিয়ে যখন বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয়, তখন তা শরীরের কোষ, কলা ও বিভিন্ন অঙ্গের (হৃদযন্ত্রের,  স্নায়ুতন্ত্রের, পেশী ও কঙ্কালতন্ত্রের, শ্বসনতন্ত্রের, তাপীয় বা থার্মাল প্রভাব এবং সেলুলার ড্যামেজ (Thermal & Cellular Consequences), দীর্ঘমেয়াদি ও অন্যান্য প্রভাব) স্বাভাবিক কাজ ব্যাহত করে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার এই জৈবিক ও শারীরবৃত্তীয় ফলাফল (Biological and Physiological Consequences) মূলত কারেন্টের পরিমাণ (Amperage), ভোল্টেজ, প্রবাহের সময়কাল এবং শরীরের কোন পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে তার ওপর নির্ভর করে। কারেন্ট প্রবাহ বেশী হলে মৃত্যুও হতে পারে। আবার, বাত চিকিৎসায় মেগার নামক যন্ত্রের মাধ্যমে ইলেকট্রিক শক কাজে লাগানো হয়। 

জৈবিক ও শারীরবৃত্তীয় ফলাফল (Biological and Physiological Consequences (Electric Shock)) কেন ঘটে?

মানবদেহ নিজেই একটি বিদ্যুৎ সুপরিবাহী মাধ্যম এবং আমাদের স্নায়ুতন্ত্র ও পেশীসমূহ নিজস্ব অতি ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে পরিচালিত হয়। বাইরে থেকে যখন কোনো শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন এটি শরীরের নিজস্ব অতি ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেতের স্বাভাবিক কার্যপ্রণালীকে সম্পূর্ণ ওলটপালট বা এলোমেলো করে দেয়। 

১.২ পরমাণুর গঠন বর্ণনাঃ (Describe the Structure of Atom)

পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোন স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় এবং যে কোন ইলেকট্রিক ও ইলেকট্রনিক প্রক্রিয়ায়  অংশগ্রহণ করতে পারে। একটি পরমাণু মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত: নিউক্লিয়াস (কেন্দ্র বা প্রোটন ও নিউটনের অবস্থান স্তর) এবং তার চারপাশের ইলেকট্রন স্তর। 

নিচে পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

পরমাণু প্রধানত তিনটি স্থায়ী মৌলিক কণিকা নিয়ে গঠিত:

  • প্রোটন (p): ১৯৯১ সালে আর্নেস্ট রাদারফোর্ড এটি আবিস্কার করেন।  এটি ধনাত্মক আধানযুক্ত (+1) কণা। এটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে। 
  • নিউট্রন (n): ১৯৩২ সালে জেমস চ্যাডউইক এটি আবিস্কার করেন। এটি আধানহীন বা নিরপেক্ষ কণিকা। এটি প্রোটনের সাথে নিউক্লিয়াসে অবস্থান করে। 
  • ইলেকট্রন (e): ১৮৯৭ সালে জে. জে. থমসন এটি আবিস্কার করেন। এটি ঋণাত্মক আধানযুক্ত (-1) অতি ক্ষুদ্র কণিকা। এটি নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তিস্তরে বা কক্ষে ঘোরে। 

আবার মেসন, নিউট্রিনো, এন্টিনিউট্রিনো ইত্যাদি হল পরমাণুর অস্থায়ী কনিকা। পরমাণুর গঠন বিন্যাস অনুসারে ইহা দুই প্রকারঃ যথাঃ 

  • নিউক্লিয়াস (Nucleus): পরমাণুর ঠিক কেন্দ্রে প্রোটন ও নিউট্রন একসাথে থাকে, যাকে নিউক্লিয়াস বলে। পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াস আকারে পরমাণুর তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। এখানে প্রোটন পজেটিভ (+Ve) চার্জ ও নিউটন নিরপেক্ষ চার্জ বহন করে এবং স্থির।  
  • শক্তিস্তর বা শেল (Shell): নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরপাক খায়, তাদেরকে শক্তিস্তর বা কক্ষপথ বলে। ইলেকট্রন নেগেটিভ (-Ve) চার্জ বহন করে এবং অস্থির।  এগুলোকে সাধারণত (K, L, M, N) ইত্যাদি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি স্তরে ইলেকট্রন ধারণক্ষমতা বের করার সূত্র হলো (2n2) (যেখানে (n) হলো শক্তিস্তরের নম্বর):
    • (K) স্তর (n=1): সর্বোচ্চ ২ টি ইলেকট্রন (= 2 x 12 = 2 x 1 = 2)
    • (L) স্তর (n=2): সর্বোচ্চ ৮ টি ইলেকট্রন (= 2 x 22 = 2 x 4 = 8)
    • (M) স্তর (n=3): সর্বোচ্চ ১৮ টি ইলেকট্রন (= 2 x 32 = 2 x 9 = 18)
    • (N) স্তর (n=4): সর্বোচ্চ ৩২ টি ইলেকট্রন (= 2 x 42 = 2 x 16 = 32)

নিচের ছকে ইলেকট্রন, প্রোটন ও নিউটনের বৈশিষ্ট্য দেওয়া হলঃ 

পরমাণুর কনিকার বৈশিষ্ট্য ইলেকট্রন প্রোটন নিউটন
কনিকার প্রকৃতি  ইলেকট্রন পরমাণুর -Ve আধানযুক্ত স্থায়ী কনিকা, যা নিউক্লিয়াসের চারপাশে নিদিষ্ট কক্ষে ঘুরতে থাকে।  প্রোটন পরমাণুর +Ve আধানযুক্ত স্থায়ী কনিকা, যা নিউক্লিয়াসে নিউটনের সাথে অবস্থান করে।  নিউটন পরমাণুর নিরপেক্ষ আধানযুক্ত স্থায়ী কনিকা, যা নিউক্লিয়াসে প্রোটনের সাথে অবস্থান করে। 
ভর  9.1 x 10-31 kg 1.67 x 10-27​ kg পরমাণু ভেদে এর ভর প্রোটনের সমান বা বেশী হয়। 
চার্জ  -1.602 x 10-19 Culamb  +1.602 x 10-19​ Culamb  এর চার্জ শূন্য 
ব্যাসার্ধ  2.82 x 10-15 m 8.4 x 10-16 m 8 x 10-16 m

পরমাণু নিরপেক্ষ কেন? 

পরমাণু আধান বা চার্জে নিরপেক্ষ হওয়ার প্রধান কারণ হলো এতে সমান সংখ্যক ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রন থাকে। অর্থাৎ একটি স্বাভাবিক পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রনের পরিমাণ সমান হওয়ায় এরা পরস্পরকে প্রশমিত করে। ফলে পরমাণুর সামগ্রিক বা নিট আধান হয় শূন্য (০)। 

পরমাণু কখন ধনাত্মক ও ঋণাত্মক আধান প্রাপ্ত হয়? 

একটি পরমাণু তার সর্ব বহিস্ত কক্ষের ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক আধান বা চার্জ প্রাপ্ত হয়:

ধনাত্মক আধান প্রাপ্তি: কোনো পরমাণু যখন তার সর্ব শেষ কক্ষপথ থেকে আয়নিক বা সমযোজী প্রক্রিয়ায়  এক বা একাধিক ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দেয়, তখন সেই পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চেয়ে বেশি হয়ে যায়। ফলে পরমাণুটি ধনাত্মক আধান বা ক্যাটায়ন (Cataion) প্রাপ্ত হয়।

ঋণাত্মক আধান প্রাপ্তি: কোনো পরমাণু যখন অন্য কোন পরমাণুর সর্ব বহিস্ত কক্ষ থেকে আয়নিক বা সমযোজী প্রক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন সেখানে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি হয়ে যায়। ফলে পরমাণুটি ঋণাত্মক আধান বা অ্যানায়ন (Anaion) প্রাপ্ত হয়।

যেমনঃ একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু উভয়ের ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। তাই এরা উভয়ই নিরপেক্ষ। কিন্তু সোডিয়ামের সর্ব বহিস্ত কক্ষ থেকে আয়নিক বা সমযোজী প্রক্রিয়ায়  একটি  ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সর্ব বহিস্ত কক্ষে  দিয়ে দেয়, তখন সোডিয়ামের প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চেয়ে বেশি হয়ে যায় ফলে সোডিয়াম (Na) পজেটিভ (+) আধান প্রাপ্ত হয় (Na+)। 

অনুরুপ ভাবে, ক্লোরিনের সর্ব বহিস্ত কক্ষে আয়নিক বা সমযোজী প্রক্রিয়ায় অন্য পরমাণু থেকে একটি  ইলেকট্রন গ্রহণ করে তখন ক্লোরিনের ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি হয়ে যায় ফলে ক্লোরিন (Cl) নেগেটিভ (-) আধান প্রাপ্ত হয় (Cl -)।

অ্যালুমিনিয়ামের পারমানবিক গঠনঃ 

অ্যালুমিনিয়ামের পারমানবিক সংখ্যা = 13

পারমানবিক ওজন = 27

সুতরাং প্রোটন সংখ্যা = 13

ইলেকট্রন সংখ্যা = 13 

এবং নিউটন সংখ্যা = 27 - 13 = 14

অ্যালুমিনিয়ামের ১ম কক্ষে ইলেকট্রন বিন্যাস = 2n2 = 2 x 12 = 2টি 

অ্যালুমিনিয়ামের ২য় কক্ষে ইলেকট্রন বিন্যাস = 2n2 = 2 x 22 = 8টি 

অ্যালুমিনিয়ামের ৩য় কক্ষে ইলেকট্রন বিন্যাস = 13 - (8 + 2) = 3টি 

তামার পারমানবিক গঠনঃ 

তামার পারমানবিক সংখ্যা = 29

পারমানবিক ওজন = 64

সুতরাং প্রোটন সংখ্যা = 29

ইলেকট্রন সংখ্যা = 29 

এবং নিউটন সংখ্যা = 64 - 29 = 35

তামার ১ম কক্ষে ইলেকট্রন বিন্যাস = 2n2 = 2 x 12 = 2টি 

তামার ২য় কক্ষে ইলেকট্রন বিন্যাস = 2n2 = 2 x 22 = 8টি 

তামার ৩য় কক্ষে ইলেকট্রন বিন্যাস = 2n2 = 2 x 32 = 18টি 

তামার ৪র্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস = 29 - (18 + 8+ 2) = 1টি 

বিভিন্ন মৌলের পারমানবিক গঠন ও ইলেকট্রন বিন্যাস ভালো ভাবে জানতে হলে রসায়ন বইয়ের পর্যায় সারণী নিখুঁত ভাবে পড়তে হবে। 

১.৩ তড়িৎ প্রবাহ (কারেন্ট), বিভব পার্থক্য (ভোল্টেজ) ও রোধের সংজ্ঞা দাও।

তড়িৎ প্রবাহ (কারেন্ট) এর  সংজ্ঞাঃ আমরা জানি, Q পরিমাণ চার্জ কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে প্রবাহিত হলে তাকেই কারেন্ট বলে। অর্থাৎ, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয় তাকেই কারেন্ট বলে। একে I দ্বারা প্রকাশ করা হয়। 

ব্যাখ্যাঃ t সময়ে পরিবাহীর মধ্য দিয়ে Q কুলম্ব চার্জ প্রবাহিত হলে, কারেন্ট (I) = Q/t কুলম্ব/সেকেন্ড। কুলম্ব/সেকেন্ডকে সংক্ষেপে এম্পিয়ার বলে। 

অতএব, Q = 1 কুলম্ব, t = 1 সেকেন্ড হলে I = 1/1 = 1 এম্পিয়ার। অর্থাৎ, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হলে তাকে 1 এম্পিয়ার বলে। একে A দ্বারা প্রকাশ করা হয়। 

আন্তর্জাতিক এম্পিয়ারের সংজ্ঞাঃ কোন সিলভার নাইট্রেট (AgNo3) লবণের দ্রবনে 1 সেকেন্ড ধরে যে পরিমাণ কারেন্ট পাবাহিত করলে 0.001118 গ্রাম সিলভার (রুপা) অধখিপ্ত হয় বা দ্রবনের নিচে থিতিয়ে পড়ে তবে উক্ত কারেন্টকে এক আন্তর্জাতিক এম্পিয়ার বলে। এর পরিমাপের যন্ত্রের নাম অ্যামিটার। 

কুলম্ব এর সংজ্ঞাঃ কোন পরিবাহীর মধ্যদিয়ে 1 সেকেন্ডে 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তাকে 1 কুলম্ব চার্জ বলে। একে সাধারণত C দ্বারা প্রকাশ করা হয়। 

ব্যাখ্যাঃ কারেন্টের সংজ্ঞা থেকে আমরা জানি, কারেন্ট (I) = Q (কুলম্ব) / t (সময়), অতএব Q (কুলম্ব) = কারেন্ট (I) x t (সময়)। এখানে কারেন্ট (I) = 1 এম্পিয়ার, t (সময়) = 1 সেকেন্ড হলে Q (কুলম্ব) = 1 কুলম্ব হবে। 

চার্জ এর একক সমূহঃ (ক) চার্জের সি জি এস একক হলঃ ইলেক্ট্রো স্টাটিক ইউনিট (Electro Static Unit Or e. s. u).  1 e. s. u = 3.33 x 10 -3 Coulomb

(খ) চার্জের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট (এস আই একক) হলঃ কুলম্ব ।  1 কুলম্ব = 628 x 1016 ইলেকট্রন চার্জ। 

 

বিভব এবং বিভব পার্থক্য (ভোল্টেজ) এর সংজ্ঞাঃ  

বিভব এর সংজ্ঞাঃ তড়িৎ বিভব (Electric Potential) হলো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ। অর্থাৎ, কোন চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বৈদ্যুতিক বিভব বলে।  

ব্যাখ্যাঃ অসীম বা শূন্য বিভবের কোনো স্থান থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। 

গাণিতিক সূত্র মতেঃ যদি q পরিমাণ ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে W পরিমাণ কাজ করতে হয়, তবে ঐ বিন্দুর বিভব হবে V = W/q।

এককঃ এসআই পদ্ধতিতে কাজের একক জুল এবং চার্জ এর একক কুলম্ব, সুতরাং ভোল্ট এর একক হলো জুল/কুলম্ব। এই জুল/কুলম্বকে ভোল্ট বলা হয়। অর্থাৎ, এটি একটি স্কেলার রাশি এবং এর এসআই (SI) একক হলো ভোল্ট (Volt), যাকে V দ্বারা প্রকাশ করা হয়। 

ভোল্টের সংজ্ঞাঃ গাণিতিক সুত্র মতে আমরা জানি, ভোল্টেজ (V) = কাজ (W)/চার্জ (q)। এখানে কাজ (W) = 1 জুল এবং চার্জ (q) = 1 কুলম্ব হলে ভোল্টেজ (V) = 1 জুল/1 কুলম্ব = 1 ভোল্ট। 

অর্থাৎ, অসীম দূর হতে 1 কুলম্ব পজেটিভ চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পন্ন করতে হয়, তবে ঐ বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। 

অন্যদিকে, বিভব পার্থক্য (ভোল্টেজ) এর সংজ্ঞাঃ বিভব পার্থক্য বা ভোল্টেজ (Potential Difference or Voltage) হলো তড়িৎক্ষেত্রের একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তর করতে কৃত কাজের পরিমাণ। অর্থাৎ, বৈদ্যুতিক ক্ষেত্রের যে কোন দুই বিন্দুর বিভবের অন্তরফলকে বিভব পার্থক্য বা ভোল্টেজ বলে। 

ব্যাখ্যাঃ তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে ঐ দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বা ভোল্টেজ বলা হয়। সহজ ভাষায়, পরিবাহীর দুই প্রান্তের বৈদ্যুতিক চাপের পার্থক্যই হলো ভোল্টেজ, যা বর্তনীতে একটি নিদিষ্ট দিকে তড়িৎ বা ইলেকট্রন প্রবাহ ঘটায়। ইলেকট্রন সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ম বিভব এর দিকে প্রবাহিত হয়। এর এসআই একক ভোল্ট। 

গাণিতিক সূত্র মতেঃ তড়িৎক্ষেত্রের A বিন্দু থেকে B বিন্দুতে q পরিমাণ আধান স্থানান্তর করতে W পরিমাণ কাজ হলে, দুই বিন্দুর বিভব পার্থক্য VA - VB = W/q। ওহমের সূত্রানুসারে, V = I × R (যেখানে I হলো তড়িৎ প্রবাহ এবং R হলো রোধ)। অতএব, VA - VB  ~ I, বা VA - VB  = IR (যেখানে R হলো একটি ধ্রুবক যাকে রোধ বলা হয়)  

রেজিস্ট্যান্স এর সংজ্ঞাঃ  যখন কোন পরিবাহী বা বিদ্যুৎ মাধ্যমের মধ্যদিয়ে ভোল্টেজ বা বিভব পার্থক্যের চাপে ইলেকট্রন প্রবাহিত হয় তখন উক্ত ইলেকট্রন গুলো পরিবাহী বা বিদ্যুৎ মাধ্যমের মধ্যদিয়ে যাওয়ার সময় পরিবাহীর অন্যান্য অনু বা পরমাণুর ইলেকট্রন গুলোর সাথে ঘর্ষণ হয়, ফলে ইলেকট্রন গুলো বাঁধা প্রাপ্ত হয় এবং ইলেকট্রন প্রবাহ অনুযায়ী পরিবাহীর ব্যাসার্ধ কম হলে তাপের সৃষ্টি হয়। 

অতএব, "পরিবাহীর বা পদার্থের যে বৈশিষ্ট্যের জন্য এর মধ্য দিয়ে ভোল্টেজের চাপে প্রবাহিত কারেন্ট বাঁধা গ্রস্থ হয় এবং কারেন্ট প্রবাহের ফলে তাপের সৃষ্টি হয়, তাকে পরিবাহীর রেজিস্ট্যান্স বলে।"  রেজিস্ট্যান্সকে "R" দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক ওহম (ohm)।

অর্থাৎ, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর পদার্থের গুনাগুণ তথা আপেক্ষিক রোধ একক হলে উক্ত পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্সকে 1 ওহম বলে। (আমরা জানি, R = ρL/A)

অথবা, "কোন পরিবাহীর দুই প্রান্তে এক ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে যদি এর ভিতর দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে উক্ত পরিবাহীর রোধ বা রেজিস্ট্রেন্স হবে 1 ওহম।"

ওহমের আন্তর্জাতিক সংজ্ঞাঃ ০° সেলসিয়াস তাপমাত্রায়, ১৪.৪৫২১ গ্রাম ভর ও ১০৬.৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের, সুষম প্রস্থচ্ছেদের একটি পারদ স্তম্ভের মধ্য দিয়ে প্রবাহিত স্থির বৈদ্যুতিক প্রবাহের ক্ষেত্রে যে রোধ সৃষ্টি হয়, তাকে ১ আন্তর্জাতিক ওহম (international ohm) হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

1 আন্তর্জাতিক ওহম = 1.00049 ওহম। একে Ω প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ওহম মিটার দ্বারা রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। অ্যামিটার দ্বারা কারেন্ট পরিমাপ করা হয়। ভোল্ট মিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করা হয় এবং অ্যাভোমিটার দ্বারা কারেন্ট ও ভোল্টেজ উভয়ই পরিমাপ করা যায়। 

we know, 1 Tera = 1012 , 1 Giga = 109 , 1 Mega = 106, 1 Killo = 103, 1 Milli = 10-3, 1 Micro = 10-6, 1 Nano = 10-9 , 1 Pico = 10-12

১.৪ তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য ও রোধের এককগুলোর বর্ণনাঃ 

  • তড়িৎ প্রবাহ বা কারেন্ট Current): বিভব পার্থক্য বা ভোল্টেজের চাপে ইলেকট্রন কোন বৈদ্যুতিক সার্কিটের বা পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত করে তাকে কারেন্ট (Current) বলে। কারেন্ট (I) = Q/t (যেখানে Q হল চার্জ এবং t হল সময়) 

একক (Unit): S.I পদ্ধতিতে কারেন্টের একক হল অ্যাম্পিয়ার (Ampere)।

কারেন্টের একক তিন প্রকার যথাঃ 

১। সি. জি. এস পদ্ধতিতে e.s.u (electrostatic unit) এককঃ

1 e.s.u কারেন্ট = 1/(3 x 109) অ্যাম্পিয়ার (Ampere) = 3.3356 x 10-10 অ্যাম্পিয়ার (Ampere)

অথবা 1 অ্যাম্পিয়ার (Ampere) = 3 x 109 e.s.u

২। সি. জি. এস পদ্ধতিতে e.m.u (electromagnetic unit) এককঃ

1 e.m.u কারেন্ট = 10 অ্যাম্পিয়ার (Ampere).

৩। ফ্রান্সের বিজ্ঞানী আন্দ্রে মেরী অ্যাম্পিয়ারের নামানুসারে এর S.I একক অ্যাম্পিয়ার (Ampere) করা হয়েছে। 

  • ভোল্টেজ (Voltage): ভোল্টেজ হল বিদ্যুৎ প্রবাহের চাপ। কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যকে ভোল্টেজ বলে। বিভব পার্থক্য বা ভোল্টেজের চাপ যত বেশী হবে তড়িৎ প্রবাহ তত ভালো হবে। সাধারণত সিঞ্জেল ফেজের জন্য ২৩০ ভোল্ট এবং থ্রী ফেজের জন্য ৪১৫ ভোল্ট। 

ভোল্টেজ V = IR (এখানে I = কারেন্ট, R = পরিবাহীর রোধ) 

একক (Unit): S.I পদ্ধতিতে ভোল্টেজের একক হল ভোল্ট (Volt)। 

ভোল্টেজের একক তিন প্রকার যথাঃ 

১। সি. জি. এস পদ্ধতিতে e.s.u (electrostatic unit) এককঃ

1 e.s.u ভোল্টেজ = প্রায় 300 ভোল্ট। 

অথবা 1 ভোল্ট = 3.336 x 10-3 e.s.u

২। সি. জি. এস পদ্ধতিতে e.m.u (electromagnetic unit) এককঃ

1 e.m.u ভোল্ট = 10-8 ভোল্ট. 

অথবা 1 ভোল্ট = 108  e.m.u

৩। বিখ্যাত ইতালীয় পদার্থবিদ ও রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টা (Alessandro Volta) -র নামানুসারে এর S.I একক ভোল্ট (Volt) করা হয়েছে। 

রোধ (Resistance):  কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পথে যে বাঁধার সৃষ্টি করে তাকে রোধ বা Resistance বলে। একে R প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। 

ওহমের সূত্রানুসারে আমরা জানি, রোধ (R) = V/I ( এখানে V = ভোল্ট এবং I = কারেন্ট), I = 1 হলে R = V অর্থাৎ, কোন পরিবাহীর মধ্য দিয়ে একক পরিমাণ কারেন্ট প্রবাহ করতে যে পরিমাণ বিভব পার্থক্য বা ভোল্টেজের প্রয়োজন হয় তাকে রোধ বা Resistance বলে। 

রোধের একক (Unit of Resistance): ওহম (ohm), একে Ω এই চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং একে ওহমমিটার দ্বারা পরিমাপ করা হয়। 

মোহ (mho): রোধের অন্যন্যককে মোহ (mho) বলে। অর্থাৎ, মোহ (mho) = 1/R (এখানে R = রোধ)

ভোল্টের আন্তর্জাতিক সংজ্ঞাঃ 200C তাপমাত্রায় সাধারন অয়েস্টন ক্যাডমিয়াম স্ট্যান্ডার্ড emf সেল (Normal Weston cell) এর 1/0.0183 অংশকে 1 আন্তর্জাতিক ভোল্ট বলে। 

1 আন্তর্জাতিক ভোল্ট = 1.00034 ভোল্ট। 

ইলেক্ট্রোমোটিভ ফোরস এর একক ও সংজ্ঞাঃ ইলেক্ট্রোমোটিভ ফোরসকে বাংলায় বিদ্যুৎচালক বল বা সংক্ষেপে  ই. এম. এফ. নামে অভিহিত করা হয়। কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে উক্ত পরিবাহীর ভিতর দিয়ে ভোল্টেজের চাপে ইলেকট্রন তথা কারেন্ট প্রবাহিত হয়। জেনারেটর বা ব্যাটারি বা অন্য যে কোন উপায়ে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করা যায়। জেনারেটর বা ব্যাটারিতে বিভব পার্থক্যের মাধ্যমে উৎপন্ন ভোল্টেজকে তড়িৎচালক বল (Electromotive Force) বলে। বাহ্যিক বা যান্ত্রিক বল ছাড়া যেমন কোন বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় না, ঠিক তেমনি ই. এম. এফ. ছাড়া ইলেকট্রন প্রবাহিত করা সম্ভব নয়। 

অতএব আমরা বলতে পারি, " যে বৈদ্যুতিক বলের কারনে পরিবাহীর ভিতর দিয়ে অতি সহজে ইলেকট্রন প্রবাহিত হয় তাকে তড়িৎচালক বল (Electromotive Force) বা ই. এম. এফ. বলে।"

Voltmeter এর মাধ্যমে ইহা পরিমাপ করা হয় এবং ভোল্টমিটার যে কোন সার্কিট বা পরিবাহীর প্যারালালে সংযোগ করতে হয়। 

বিভব পার্থক্য (P. D) এবং তড়িৎচালক বল (E.M.F) এর মধ্যে পার্থক্যঃ 

বিভব পার্থক্য (P. D) তড়িৎচালক বল (E.M.F)

এটি তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট ফলাফল।

এটি তড়িৎ প্রবাহ সৃষ্টির মূল কারণ।
বর্তনীর যেকোনো দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে একক চার্জ স্থানান্তরই হল কৃতকাজ। কোষ সমেত সম্পূর্ণ বর্তনীতে একক চার্জ ঘুরিয়ে আনতে মোট কৃতকাজ।
কেবল বর্তনী বদ্ধ থাকলে এবং তড়িৎ প্রবাহিত হলেই এর মান পাওয়া যায়। বর্তনী খোলা (Open) বা বদ্ধ (Closed) উভয় অবস্থাতেই এর অস্তিত্ব থাকে।
তড়িৎ প্রবাহ চলাকালীন এর মান তড়িচ্চালক শক্তির চেয়ে ছোট হয় (V < E)। তড়িৎ প্রবাহ চলাকালীন এর মান সর্বদা বিভব পার্থক্যের চেয়ে বড়

হয় (E > V)।

এটি দুটি বিন্দুর মধ্যবর্তী রোধের মানের ওপর সরাসরি নির্ভরশীল। এটি বর্তনীর বহিস্থ রোধের ওপর নির্ভর করে না, কেবল উৎসের প্রকৃতির ওপর নির্ভর করে।
বর্তনীর যে কোন দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়।   ই. এম. এফ. সমস্ত বর্তনীতে বিভব পার্থক্যের সৃষ্টি করে। 

কয়েকটি ইলেকট্রিক্যাল রাশির নাম, একক, পরিমাপক যন্ত্র এবং এদের সংযোগের একটি টেবিল নিচে দেওয়া হলঃ 

বৈদ্যুতিক রাশি প্রতীক একক পরিমাপক যন্ত্র সংযোগ প্রতীক
ভোল্টেজ  V ভোল্ট (Volt) ভোল্টমিটার  প্যারালাল 
কারেন্ট  I অ্যাম্পিয়ার (Ampere) অ্যামিটার  সিরিজ 
রোধ  R ওহম (ohm) ওহমমিটার  উভয় (প্যারালাল ও সিরিজ)
পাওয়ার  P ওয়াট (Watt)  ওয়াট মিটার  C C সিরিজে, P.C প্যারালালে
শক্তি  E কিলোওয়াট-আওয়ার (Killowatt-hour) এনার্জি মিটার 

C C সিরিজে,

P.C প্যারালালে

ইন্ডাক্ট্যান্স  L হেনরি (Henry) ইন্ডাকট্যান্স মিটার  প্যারালাল 
ক্যাপাসিট্যান্স  C ফ্যারাড (Farad) ক্যাপাসিট্যান্স মিটার

C C সিরিজে,

P.C প্যারালালে

পাওয়ার ফ্যাক্টর P.f - পাওয়ার ফ্যাক্টর মিটার প্যারালাল 
চুম্বকীয় ফ্লাক্স Ø ওয়েবার (Weber) ফ্লাক্স মিটার প্যারালাল 
চার্জ  Q কুলম্ব (Coulomb) চার্জ মিটার সিরিজ 
ফ্রিকুয়েন্সি  f হার্জ (Hertz) বা সাইকেল/সেকেন্ড ফ্রিকুয়েন্সি  মিটার প্যারালাল 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ 

১। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কী বা কাকে বলে? 

উত্তরঃ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি হলো এক প্রকার অদৃশ্য শক্তি, যা পদার্থের মধ্যে থাকা ইলেকট্রন বা প্রোটনের মতো চার্জযুক্ত কণার উপস্থিতি কিংবা পরিবাহীতে ভোল্টেজের চাপে ইলেকট্রনের প্রবাহের ফলে সৃষ্টি হয়। এটি খালি চোখে দেখা যায় না, তবে এর প্রভাব বা কাজ আমরা অনুভব ও ব্যবহার করতে পারি (যেমনঃ আলো জ্বালানো, গরম করা বা মেশিন চালানো ইত্যাদি)

২। পটেনশিয়াল ডিফারেন্সের অর্থ কী?

উত্তরঃ পটেনশিয়াল ডিফারেন্স (Potential Difference) এর অর্থ হলো বিভব পার্থক্য বা  কোনো বৈদ্যুতিক বর্তনীর (circuit) দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের পার্থক্য। সহজ ভাষায়, একক ধনাত্মক আধানকে (charge) একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় বা শক্তি ব্যয় হয়, তাকেই ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। একে সাধারণত ভোল্টেজ (Voltage) বলা হয়।

৩। অনু কী? পরমাণুর মৌলিক কনিকা গুলো কী কী? 

উত্তরঃ অণু (Molecule): মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যা ঐ পদার্থের রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না তাকে অণু বলে। যেমনঃ জলের অনু (H2O), হাইড্রোজেনের অনু (H2), অক্সিজেনের অনু (O2) ইত্যাদি। 

পরমাণুর মৌলিক স্থায়ী কনিকা গুলো হলোঃ ইলেকট্রন (e-), প্রোটন (p+) ও নিউটন (n0)। 

পরমাণুর মৌলিক অস্থায়ী কনিকা গুলো হলোঃ নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন ইত্যাদি।

কম্পোজিট কণিকা:

স্থায়ী ও অস্থায়ী কণিকা ছাড়া কিছু ভারী কণিকা পরমাণুতে পাওয়া যায়। যেমনঃ আলফা কণা, ডিউটেরন ইত্যাদি। 

৪। পরমাণুর কক্ষ বলতে কি বুঝ? 

উত্তরঃ পরমাণুর কক্ষ (বা কক্ষপথ / শক্তিস্তর / Orbit) বলতে বোঝায় পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারপাশের নির্দিষ্ট বৃত্তাকার পথ, যেগুলোতে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলো অনবরত আবর্তিত হয়। নিউক্লিয়াসের কাছের কক্ষপথ থেকে শুরু করে ক্রমানুসারে এগুলোকে K, L, M, N ইত্যাদি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় (অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা (n = 1, 2, 3, 4) ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়)

৫। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? 

উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন(p+) ও নিউট্রন(n0) থাকে। এই দুটি কণাকে একত্রে নিউক্লিয়ন বলা হয়।

৬। কুলম্ব কিসের একক?

উত্তরঃ কুলম্ব হলো বৈদ্যুতিক আধান (Electric Charge) বা তড়িৎ আধানের এসআই (SI) একক।
"কোনো পরিবাহীর মধ্য দিয়ে ১ সেকেন্ডে ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ১ কুলম্ব বলে।" 

৭। এক কুলম্ব বলতে কি বুঝ। 

উত্তরঃ "কোনো পরিবাহীর মধ্য দিয়ে ১ সেকেন্ডে ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ১ কুলম্ব বলে।" অর্থাৎ চার্জ(Q) = কারেন্ট(I) x সময়(t), I = 1, t = 1 হলে Q = 1 হবে।

৮। কপার, অ্যালুমিনিয়াম, সিলিকন ও জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও। 

উত্তরঃ কপার এর ইলেকট্রন বিন্যাস Cu(29) = 1s22s22p63s23p63d104s1 
অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস Al(13) =  1s22s22p63s23p1 

সিলিকন এর ইলেকট্রন বিন্যাস Si(14) = 1s22s22p63s23p2 

জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস Ge(32) = 1s22s22p63s23p63d104s24p2 

৯।  ভোল্টেজ বলতে কী বুঝায়?

উত্তরঃ ভোল্টেজ হলো কোনো বৈদ্যুতিক সার্কিটের বা পরিবাহীর দুটি বিন্দুর মধ্যকার বৈদ্যুতিক বিভব পার্থক্য বা ইলেকট্রনকে প্রবাহিত করার চাপ বা বল। অর্থাৎ, কোন পরিবাহীর পরমাণু গুলোর ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ (Voltage) বলে। 

১০। তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী প্রতিক্রিয়া দেখা যায়। 

উত্তরঃ তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের ফলে প্রধানত চারটি মূল প্রতিক্রিয়া বা প্রভাব দেখা যায়ঃ 
১। তাপীয় ক্রিয়া (Thermal Effect)
২। চৌম্বকীয় ক্রিয়া (Magnetic Effect)
৩। রাসায়নিক ক্রিয়া (Chemical Effect) 
৪। শারীরবৃত্তীয় ফল (Physiological Effect) 

১১। ভ্যালেন্স ইলেকট্রন বলতে কী বুঝ?

উত্তরঃ কোনো পরমাণুর সবচেয়ে বাইরের শক্তিস্তরে (বা সর্ব শেষ  কক্ষপথে) যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে ভ্যালেন্স ইলেকট্রন (Valence Electron) বা যোজ্যতা ইলেকট্রন বলা হয়। 
যেমনঃ তামার ভ্যালেন্স ইলেকট্রন 1টি
অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 3টি
সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন 4টি
জার্মেনিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন 4টি

১২। পরমাণুর প্রোটন, ইলেকট্রন ও নিউটন কোন চার্জ বহন করে? 

উত্তরঃ পরমাণুর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন যে চার্জ বহন করে তা নিচে দেওয়া হলো:
• প্রোটন: ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ (+1) বা (+1.602 x 10-19 কুলম্ব) বহন করে।
• ইলেকট্রন: ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ (-1) বা (-1.602 x 10-19 কুলম্ব) বহন করে।
• নিউট্রন: কোনো চার্জ বহন করে না, এটি আধানহীন বা নিরপেক্ষ (চার্জ 0)।

১৩। বৈদ্যুতিক চার্জ কাকে বলে? 

উত্তরঃ বৈদ্যুতিক চার্জ (বা তড়িৎ আধান) হলো পদার্থের একটি মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, যার প্রভাবে কোনো বস্তু তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে রাখলে বল অনুভব করে বা আকর্ষণ-বিকর্ষণ করে।

অথবা, কোন বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ কারেন্ট বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক চার্জ বলে। আমরা জানি, বৈদ্যুতিক চার্জ (Q) = It কুলম্ব। 

১৪। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? 

উত্তরঃ যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি বা যোগফলকে ঐ পরমাণুর ভর সংখ্যা (Mass Number) বলে। অর্থাৎ, যে কোন পরমাণুর, ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউটন সংখ্যা। 

১৫। পরমাণুর পারমানবিক সংখ্যা কাকে বলে? 

উত্তরঃ চার্জহীন কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে বা কক্ষপথে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা (Atomic Number) বলে।

১৬। একটি পরমাণুর কক্ষপথে স্রবোচ্চ কতগুলো ইলেকট্রন আবর্তন করে, এটা কিসের উপর নির্ভর করে? 

উত্তরঃ নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব এবং শক্তির স্তরের ক্রমের ওপর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করে। সূত্রটি হলো: সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা = ২n², যেখানে n হলো কক্ষপথ বা শক্তিস্তরের নম্বর।

১৭। বৈদ্যুতিক চার্জ, কারেন্ট ও ভোল্টেজের একক লিখ। 

উত্তরঃ বৈদ্যুতিক চার্জ, কারেন্ট ও ভোল্টেজের শুধু এসআই (SI) একক নিচে দেওয়া হলো:

  • বৈদ্যুতিক চার্জ (Electric Charge): একক হলো কুলম্ব (Coulomb), প্রতীক C। 

  •  বৈদ্যুতিক কারেন্ট (Electric Current): একক হলো অ্যাম্পিয়ার (Ampere), প্রতীক A । 

  •  ভোল্টেজ (Voltage): একক হলো ভোল্ট (Volt), প্রতীক V ।

১৮। স্থির বিদ্যুৎ কী?

উত্তরঃ যে বিদ্যুৎ বা আধান পরিবাহীর মধ্য দিয়ে চলাচল না করে কোনো বস্তুর পৃষ্ঠে স্থির বা আবদ্ধ থাকে, তাকে স্থির বিদ্যুৎ (Static Electricity) বলে।
অথবা, কোন বিদ্যুৎ উৎপত্তিস্থলেই সীমাবদ্ধ থাকলে তাকে স্থির বিদ্যুৎ বলে। 

১৯। কপার পরমাণুর গঠন চিত্রে দেখাও। 

উত্তরঃ কপার পরমাণুর গঠন চিত্রে দেখানো হলঃ 

২০। এক কুলম্ব = কত ইলেকট্রন চার্জ? 

উত্তরঃ এক কুলম্ব (1 C) চার্জ = প্রায় 6.25 × 10¹⁸ টি ইলেকট্রনের চার্জ। 

২১। কারেন্ট কাকে বলে? এর একক লিখ। 

উত্তরঃ কারেন্ট (Current) বা বৈদ্যুতিক প্রবাহ হলো কোনো পরিবাহী পদার্থের (যেমনঃ তার বা কন্ডাক্টর বা বর্তনী) মধ্য দিয়ে একক সময়ে ইলেকট্রন বা আধান প্রবাহিত হওয়ার হার।

অন্যথায়, কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ বা ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট বলে। একে I প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
কারেন্টের এসআই (SI) একক হলো অ্যাম্পিয়ার (Ampere), যাকে সংক্ষেপে 'A' দিয়ে প্রকাশ করা হয়।

২২। ইলেকট্রনের চার্জ ও ভর কত? 

উত্তরঃ ইলেকট্রনের চার্জ:

  • এসআই (SI) একক: -1.602 x 10-19 কুলম্ব (C) 

  •  আপেক্ষিক চার্জ: (-1) (ঋণাত্মক)

ইলেকট্রনের ভর:

  • এসআই (SI) একক: 9.109 x 10-31 কেজি (kg) 

  •  সিজিএস (CGS) একক: 9.109 x 10-28 গ্রাম (g) 

  •  আপেক্ষিক ভর: প্রোটনের ভরের প্রায় 1/1836 ভাগ। 

২৩। ই. এম. এফ. এর সংজ্ঞা দাও। 

উত্তরঃ ই. এম. এফ. (EMF) বা তড়িচ্চালক বল (Electromotive Force) হলো কোনো তড়িৎ উৎস (যেমনঃ ব্যাটারি, জেনারেটর বা সোলার সেল) কর্তৃক একক আধানকে (charge) সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তি সরবরাহ করা হয় বা কাজ করা হয়।

অর্থাৎ, যে বৈদ্যুতিক বলের কারনে পরিবাহীর বা বর্তনীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাকে তড়িৎচালক বল বলে। 

২৪। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি? 

উত্তরঃ ইলেকট্রন 

২৫। অরবিটের সংখ্যা 4 হলে ইলেকট্রন সংখ্যা কত? 

উত্তরঃ যে কোন অরবিট বা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা = 2n2, এখানে n = 4 অরবিট সংখ্যা 

সুতরাং ইলেকট্রন সংখ্যা = 2 x 42 = 2 x 16 = 32 টি। 

২৬। বিদ্যুৎ বা কারেন্ট কত প্রকার ও কী কী?

উত্তরঃ বিদ্যুৎ বা কারেন্ট মূলত দুই প্রকার: 

  • স্থির বিদ্যুৎ (Static Electricity) এবং 

  • চল বিদ্যুৎ (Dynamic বা Current Electricity)

২৭। চল বিদ্যুৎ কী?

উত্তরঃ ভোল্টেজের চাপে পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন বা আধানের ক্রমাগত প্রবাহকে চল বিদ্যুৎ বলে।
চল বিদ্যুৎ দুই প্রকারঃ 

  • এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট (AC - Alternating Current) এবং 

  • ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট (DC - Direct Current)

২৮। কী কী উপাদান দ্বারা একটি পরমাণু (Atom) গঠিত হয়? 

উত্তরঃ নিউক্লিয়াস এবং পরিক্রমণরত ইলেকট্রন দ্বারা। 

২৯। চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলা হয়?

উত্তরঃ বিদ্যুৎ বিভব 

৩০। যে পরমাণু (Atom) একটি ইলেকট্রন হারায় তাকে কী বলে? 

উত্তরঃ পজেটিভ আয়ন।

৩১। যে পরমাণু (Atom) একটি ইলেকট্রন গ্রহণ করে তাকে কী বলে? 

উত্তরঃ নেগেটিভ আয়ন।

৩২। এক ঘন সেন্টিমিটার তামার একটি টুকরাতে স্বাভাবিক তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা কতটি?

উত্তর: কক্ষ তাপমাত্রায়, এক ঘন সেন্টিমিটার (cm³) তামাতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রায় ৮.৪৯ × ১০²² (বা প্রায় ৮.৫ × ১০²²)। যেহেতু প্রতিটি তামার পরমাণু থেকে একটি যোজ্যতা ইলেকট্রন মুক্ত হয়ে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, তাই পরমাণুর মোট সংখ্যা মুক্ত ইলেকট্রনের সংখ্যার সমান হয়।

৩৩। এক আন্তর্জাতিক ভোল্ট = কত ভোল্ট? 

উত্তরঃ ১ আন্তর্জাতিক ভোল্ট = প্রায় ১.০০০৩৩ ভোল্ট

৩৪। এক আন্তর্জাতিক ওহম = কত ওহম?  

উত্তরঃ ১ আন্তর্জাতিক ওহম (International ohm) = ১.০০০০৪৯৫ ওহম (SI ohm).

৩৫। এক জুল কাজ সম্পন্ন করতে কত ক্যালরি তাপের প্রয়োজন হয়? 

উত্তর: এক জুল কাজ সম্পন্ন করার জন্য প্রায় ০.২৩৯ ক্যালোরি বা আরও সুনির্দিষ্টভাবে বললে প্রায় ০.২৩৯০৬ ক্যালোরি তাপের প্রয়োজন হয়। ১ জুল ≈ ০.২৪ ক্যালোরি।

৩৬। স্থির বিদ্যুৎ কী ভাবে উৎপন্ন হয়? 

উত্তর: স্থির বিদ্যুৎ মূলত দুটি ভিন্ন বৈদ্যুতিক পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান বা স্থানান্তরের মাধ্যমে উৎপন্ন হয়; এটি ঘর্ষণ, স্পর্শ বা চৌম্বক আবেশের প্রক্রিয়ায় ঘটতে পারে।

৩৭। কোন বস্তু কিভাবে চার্জিত হয়? 

উত্তরঃ কোনো পরিবাহীতে ইলেকট্রন যোগ হলে বা তা থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া হলে পরিবাহী বা বস্তুটি চার্জিত (আহিত) হয়। ইলেকট্রন যোগ হলে +Ve চার্জ এবং ইলেকট্রন সরিয়ে নেওয়া হলে -Ve চার্জে চার্জিত (আহিত) হয়।

৩৮। একটি ইলেকট্রনের তুলনায় একটি প্রোটন কত গুন ভারী ?

উত্তর: একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় প্রায় ১,৮৩৬ গুণ (আরও সুনির্দিষ্টভাবে বললে, ১,৮৩৬.১৫ গুণ) ভারী। অনেক ক্ষেত্রে এটিকে প্রায় ১,৮৪০ গুণ ভারী বলেও উল্লেখ করা হয়।

৩৯। পদার্থের পারমানবিক ওজন কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ কোন পদার্থের পারমানবিক ওজন সেই পরমাণুর প্রোটন ও নিউটন সংখ্যার যোগফলের উপর নির্ভর করে। 

৪০। কোন পদার্থের পারমানবিক সংখ্যা কিসের উপর নির্ভর করে? 

উত্তরঃ কোন পদার্থের পারমানবিক সংখ্যা উক্ত পদার্থের প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। 

৪১। একটি ইলেকট্রনের ভর কত?

উত্তর: একটি ইলেকট্রনের ভর প্রায় ৯.১০৯ × ১০⁻³¹ কেজি বা ৯.১১ × ১০⁻²⁸ গ্রাম।

৪২। একটি নিউটনের ভর কত?

উত্তর: একটি নিউট্রনের ভর প্রায় ১.৬৭৫ × ১০⁻²⁴ গ্রাম অথবা ১.৬৭৪৯ × ১০⁻²⁷ কিলোগ্রাম।

৪৩। তাপীয় প্রভাবের বাস্তব প্রভাবের কয়েকটি উদাহরণ দাও। 

উত্তরঃ বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক কেতলী, বৈদ্যুতিক ওভেন ইত্যাদি। 

 

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরঃ 

১। তামার বা কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। 

উত্তরঃ কপার এর ইলেকট্রন বিন্যাস Cu(29) = 1s22s22p63s23p63d104s1  

২। অ্যালুমিনিয়ামের পারমানবিক গঠনের চিত্র অঙ্কন কর। 

উত্তরঃ অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস Al(13) =  1s22s22p63s23p1 এবং নিচে পারমানবিক গঠনের চিত্র দেওয়া হলঃ 

৩। পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বলতে কী বুঝ। ব্যাখ্যা দাও। 

উত্তরঃ পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হলো তড়িৎ ক্ষেত্রের যেকোনো দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বলে। 

ব্যাখ্যাঃ কাজ ও আধানের সম্পর্ক: তড়িৎ ক্ষেত্রের কোন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে Q পরিমাণ আধানকে নিতে বা সরাতে যদি W পরিমাণ কাজ করতে হয়, তবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বা ভোল্টেজ (V) হবে = W/Q, যেখানে W = কৃতকাজ এবং Q = আধান। 

অর্থাৎ, ১ কুলম্ব (1 C) আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যদি ১ জুল (1 J) কাজ করতে হয়, তবে সেই দুই বিন্দুর বিভব পার্থক্য হবে ১ ভোল্ট। 

S.I. পদ্ধতিতে বিভব পার্থক্যের একক হলঃ ভোল্ট (Volt)

ভোল্ট মিটার (Voltmeter) দ্বারা একে পরিমাপ করা হয় এবং বর্তনীর সাথে ভোল্ট মিটার (Voltmeter) কে প্যারালালে সংযোগ করতে হয়। 

৪। চল বিদ্যুৎ ও স্থির বিদ্যুৎ বলতে কী বুঝ। 

উত্তর: স্থির বিদ্যুৎ: যখন কোনো বস্তু বা অপরিবাহীর পৃষ্ঠতলে বৈদ্যুতিক আধান চলাচল না করে এক জায়গায় স্থির বা আবদ্ধ অবস্থায় থাকে, তখন তাকে স্থির বিদ্যুৎ বলা হয়। 

উৎপত্তিঃ সাধারণত, যখন দুটি অন্তরক বস্তুকে একে অপরের বিরুদ্ধে ঘষা হয়, তখন ইলেকট্রনের আদান-প্রদান ঘটে; এর ফলে একটি বস্তুতে ইলেকট্রন জমা হয়ে সেটি ঋণাত্মক আধান লাভ করে, আর অন্য বস্তুটিতে ধনাত্মক আধানের সৃষ্টি হয়।

বৈশিষ্ট্যঃ আধান প্রবাহমান না হয়ে উৎপত্তিস্থানেই সীমাবদ্ধ থাকে এবং অল্প সময়েই নিস্ক্রিয় হয়ে যায়। 

উদাহরণঃ যেমনঃ শুষ্ক চুলে চিরুনি ঘষে কাগজের ছোট টুকরো আকর্ষণ করা। অথবা মেঘের মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্ট ব্জ্রপাত। 

চলবিদ্যুৎ: যখন ভোল্টেজের চাপে কোনো পরিবাহীর (যেমনঃ তারের) মধ্য দিয়ে বৈদ্যুতিক আধান বা ইলেকট্রন অবিরাম বা সুষমভাবে প্রবাহিত হয়, তখন তাকে চলবিদ্যুৎ বলা হয়।

উৎপত্তি: ব্যাটারি, জেনারেটর বা বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের মতো কোনো উৎস থেকে বিভব পার্থক্য (ভোল্টেজ) প্রয়োগের মাধ্যমে এটি উৎপন্ন হয়।

বৈশিষ্ট্যঃ আধান প্রবাহমান থাকে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, উৎপত্তিস্থানেই সীমাবদ্ধ থাকে না এবং সব সময়েই সস্ক্রিয় থকে।  

উদাহরণঃ যেমনঃ আমাদের বাড়িতে ব্যবহৃত ফ্যান, লাইট, ফ্রিজ বা ল্যাপটপ চালানোর বিদ্যুৎ, মোবাইলের ব্যাটারী থেকে প্রবাহিত বিদ্যুৎ ইত্যাদি। 

৫। কোন বস্তু পজেটিভ চার্জযুক্ত হয় কেন? 

উত্তরঃ স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে প্রোটন (ধনাত্মক চার্জ) ও ইলেকট্রনের (ঋণাত্মক চার্জ) সংখ্যা সমান থাকে, ফলে বস্তুটি প্রসম বা নিরপেক্ষ থাকে কিন্তু কোন পরমাণুর সর্ব বহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুতে চলে গেলে, ইলেকট্রনের স্বল্পতার কারনে প্রোটনের তথা ধনাত্মক আধানের প্রভাব বৃদ্ধি পায়। ফলে বস্তুটি পজেটিভ চার্জযুক্ত হয়। 

যেমনঃ Na - e = Na+

৬। কোন বস্তু নেগেটিভ চার্জযুক্ত হয় কেন?

উত্তরঃ স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে প্রোটন (ধনাত্মক চার্জ) ও ইলেকট্রনের (ঋণাত্মক চার্জ) সংখ্যা সমান থাকে, ফলে বস্তুটি প্রসম বা নিরপেক্ষ থাকে কিন্তু কোন পরমাণুর সর্ব বহিস্থ কক্ষে অন্য পরমাণুর সর্ব বহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন আসে, তখন প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির কারনে ইলেকট্রনের তথা ঋনাত্মক আধানের প্রভাব বৃদ্ধি পায়। ফলে বস্তুটি নেগেটিভ চার্জযুক্ত হয়। 

যেমনঃ Cl2 + 2e = 2Cl- 

৭। "কপার একটি উৎকৃষ্ট পরিবাহী" ব্যাখ্যা কর। 

উত্তরঃ কপার (তামা) বিদ্যুৎ ও তাপ উভয় ক্ষেত্রেই একটি উৎকৃষ্ট  বা উত্তম পরিবাহী। এর প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:

  • বিদ্যুৎ প্রবাহের সহজতা: কপার তারের দুই প্রান্তে বিভব পার্থক্য বা ভোল্টেজ প্রয়োগ করলে এই মুক্ত ইলেকট্রনগুলো খুব সহজে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়, যা মূলত বিদ্যুৎ প্রবাহ তৈরি করে।
  • কপার পরমাণুর শেষ কক্ষ পথে একটি ইলেকট্রন থাকায়, অতি সহজে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই ইহা উত্তম পরিবাহী। 
  • কম রোধ (Low Resistance): কপারের আপেক্ষিক রোধ বা রোধ ক্ষমতা অনেক কম হওয়ায় এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় খুব সামান্য পরিমাণ শক্তি তাপে অপচয় হয়।
  • তাপ পরিবাহিতা: মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুব বেশী থাকায় এবং পারমাণবিক কাঠামোর কারণে কপার দ্রুত তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারে।
  • মুক্ত ইলেকট্রনের উপস্থিতি: কপারের পারমাণবিক সংখ্যা ২৯ এবং এর সর্ববহিস্থ শক্তিস্তরে বা ভ্যালেন্স ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে, যা খুব সহজে পরমাণুর ভেতর অবাধে চলাচল করতে পারে।

৮। বিদ্যুতের তাপীয়ফল বলতে কী বুঝ। এটি আমাদের কোন কাজে লাগে।

উত্তরঃ কোনো পরিবাহীর (যেমন: তারের) মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন পরিবাহীর রোধের কারণে বৈদ্যুতিক শক্তির একটি অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ, যখন ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্য দিয়ে যায়, তখন পরিবাহীর পরমাণু ও অণুর সাথে এগুলোর সংঘর্ষ ঘটে। এই বাধা বা রোধ অতিক্রম করতে যে কাজ করতে হয়, সেই কাজের জন্যই তাপ উৎপন্ন হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে এভাবে তাপ উৎপন্ন হওয়ার ঘটনাকে বিদ্যুতের তাপীয় ফল (Heating Effect of Electric Current) বলা হয়। 

দৈনন্দিন জীবন ও বিভিন্ন শিল্পক্ষেত্রে বিদ্যুতের তাপীয় ফল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্রধান ব্যবহারগুলো নিচে দেওয়া হলোঃ 

ঘরস্থলীয় যন্ত্রপাতি: ইলেকট্রিক ইস্ত্রি, পানি গরম করার হিটার বা গিজার, টোস্টার এবং বৈদ্যুতিক কেটলি সম্পূর্ণ এই তাপীয় ফলের নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

আলোর উৎস: পুরোনো ধাঁচের বা ইনক্যানডেসেন্ট (Incandescent) বৈদ্যুতিক বাল্বের ভেতর থাকা টাংস্টেন ফিলামেন্টে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটি অতিরিক্ত তাপে উজ্জ্বল হয়ে আলো ছড়ায়।

নিরাপত্তা রক্ষা (ফিউজ): বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তার ব্যবহার করা হয়। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে তাপীয় ফলের কারণে ফিউজ তারটি গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা বা আগুন থেকে ঘরবাড়ি রক্ষা পায়।

শিল্পকারখানা ও ধাতু গলানো: বড় বড় বৈদ্যুতিক চুল্লিতে (Electric furnace) এই তাপ ব্যবহার করে বিভিন্ন ধাতু গলানো এবং বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাত করা হয়।

ইহা সাধারণত জুলের তাপীয় সূত্র (H = I2Rt) অনুসরণ করে কাজ করে। 

৯। বিদ্যুতের রাসায়নিক ফল বলতে কী বুঝ। এটি আমাদের কোন কাজে লাগে।

উত্তরঃ বিদ্যুতের রাসায়নিক ফল (Chemical Effect of Electricity) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তরল পদার্থ বা দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সেটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বিদ্যুতের রাসায়নিক ফল বলে। 

দৈনন্দিন জীবন এবং শিল্পকারখানায় বিদ্যুতের রাসায়নিক ফলের বহুবিধ ব্যবহার রয়েছে। নিচে এর প্রধান কাজগুলো উল্লেখ করা হলো:

  • ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন: কম দামি ধাতুর ওপর দামি বা মরিচারোধী ধাতুর প্রলেপ দিতে এটি ব্যবহৃত হয়। যেমনঃ লোহার ওপর দস্তা (জিংক) বা ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে মরিচা রোধ করা এবং ইমিটেশনের গয়নায় সোনা বা রুপার প্রলেপ দেওয়া।
  • ধাতু নিষ্কাশন ও বিশুদ্ধকরণ: খনি থেকে প্রাপ্ত আকরিক হতে বিশুদ্ধ ধাতু (যেমনঃ অ্যালুমিনিয়াম, তামা, সোডিয়াম ইত্যাদি) আলাদা ও পরিশোধন করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
  • ব্যাটারি তৈরি ও চার্জ করা: মোবাইল ফোন, গাড়ি বা আইপিএস-এর রিচার্জেবল ব্যাটারিতে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে এবং চার্জ করার সময় বিদ্যুৎ শক্তিকে পুনরায় রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়।
  • রাসায়নিক পদার্থ ও গ্যাস উৎপাদন: পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করা হয়। এ ছাড়াও লবণের দ্রবণ থেকে ক্লোরিন গ্যাস ও কস্টিক সোডা উৎপাদনে এটি অনেক কাজে লাগে।
  • ধাতব মুদ্রা ও ব্লক তৈরি: ছাপাখানার কাজের জন্য অক্ষরের ব্লক এবং বিভিন্ন ধাতব মুদ্রা বা মেডেল তৈরিতে তড়িৎ বিশ্লেষণের সাহায্য নেওয়া হয়।

এছাড়া আরো অনেক কাজে বিদ্যুতের রাসায়নিক ফল ব্যবহার করা হয়। 

১০। বিদ্যুতের চৌম্বকীয় ফল বলতে কী বুঝ। এটি আমাদের কোন কাজে লাগে।

উত্তরঃ যখন কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ চলে, তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়; এই ঘটনাটি বৈদ্যুতিক প্রবাহের চৌম্বক ক্রিয়া নামে পরিচিত।

দৈনন্দিন জীবন থেকে শুরু করে আধুনিক শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে।

বৈদ্যুতিক মোটর (Electric Motor): পাখা, পানির পাম্প, ওয়াশিং মেশিন এবং বৈদ্যুতিক গাড়ির মোটর ঘোরানোর জন্য বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে এটি ব্যবহৃত হয়।

বৈদ্যুতিক ঘণ্টা (Electric Bell): বাসাবাড়ি, অফিস বা স্কুলের কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করে হাতুড়িকে ঘণ্টার গায়ে আঘাত করানো হয়।

লাউডস্পিকার ও মাইক্রোফোন: শব্দ তরঙ্গ তৈরি করতে এবং বৈদ্যুতিক সংকেতকে শব্দে রূপান্তর করতে এর ভূমিকা অপরিহার্য। 

ভারী মালামাল উত্তোলনঃ বড় বড় কারখানা, ট্রেন লাইন চ্যুত হলে ও বন্দরে ক্রেনের সাহায্যে ভারী লোহা বা ইস্পাতের টুকরো এক স্থান থেকে অন্য স্থানে সরাতে শক্তিশালী তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 

চিকিৎসা বিজ্ঞান (MRI স্ক্যান): মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গের নিখুঁত ছবি তোলার জন্য এমআরআই (MRI) মেশিনে অত্যন্ত শক্তিশালী তড়িৎ চুম্বক কাজে লাগানো হয়। 

আধুনিক পরিবহন (ম্যাগলেভ ট্রেন): অত্যন্ত দ্রুতগতির ম্যাগনেটিক লেভিটেশন (Maglev) ট্রেন রেললাইনের ওপর ভেসে চলার জন্য তড়িৎ চুম্বকত্ব ব্যবহার করে।

বৈদ্যুতিক নিরাপত্তা ও সুইচিং: সার্কিট ব্রেকার এবং রিলে সুইচে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে এটি ব্যবহৃত হয়। 

১১। পরমাণু নিরপেক্ষ কেন? 

উত্তরঃ স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে প্রোটন (ধনাত্মক চার্জ) ও ইলেকট্রনের (ঋণাত্মক চার্জ) সংখ্যা সমান থাকে, ফলে বস্তুটি প্রসম বা নিরপেক্ষ থাকে। 

১২। স্থির বিদ্যুৎ ও চল বিদ্যুতের মধ্যে মূল পার্থক্য কী? 

উত্তরঃ নিচে স্থির বিদ্যুৎ ও চল বিদ্যুতের মধ্যে মূল পার্থক্য দেওয়া হলঃ 

স্থির বিদ্যুৎ

চল বিদ্যুৎ 

১। পরিবাহী অন্তরক পদার্থ হওয়ায় আধান স্থির বা আবদ্ধ থাকে। ১। আধান পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়।
২। প্রধানত ঘর্ষণের মাধ্যমে উৎপন্ন হয়। যেমনঃ বজ্রপাত । ২। ব্যাটারি, সোলার, ডায়নামো বা জেনারেটর থেকে উৎপন্ন হয়।
৩। অল্প সময়ের জন্য থাকে বা হঠাৎ ডিসচার্জ হয়ে যায় অর্থাৎ ক্ষণস্থায়ী।  ৩। যতক্ষণ সার্কিট চালু থাকে ততক্ষণ চলতে থাকে অর্থাৎ স্থায়ী। 
৪। এর পরিমাপক যন্ত্রের নামঃ গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপ ৪। এর পরিমাপক যন্ত্রের নামঃ অ্যামমিটার, ভোল্টমিটার বা মাল্টিমিটার বা অ্যাভোমিটার 

 

অংকের প্রশ্ন ও উত্তরঃ ১ম অধ্যায় 

১। 7 kΩ কে ওহম, মিলি ওহম, মাইক্রো ওহম, ন্যানো ওহম ও পিকো ওহমে রূপান্তর কর। 

উত্তরঃ 7 kΩ = 7 x 1000 = 7000 Ω (আমরা জানি, 1 kΩ = 1000 Ω)

7000 Ω = 7000 x 1000 = 7 x 106 mΩ (আমরা জানি, 1 Ω = 1000 mΩ)

7000 Ω = 7000 x 106 = 7 x 109 µΩ  (আমরা জানি, 1 Ω = 106 µΩ)

7000 Ω = 7000 x 109 = 7 x 1012 nΩ  (আমরা জানি, 1 Ω = 109 nΩ)

7000 Ω = 7000 x 1012 = 7 x 1015 PΩ  (আমরা জানি, 1 Ω = 1012 PΩ)

২। 6 kΩ কে ওহম, মেগা ওহম, গিগা ওহম ও টেরা ওহমে রূপান্তর কর। 

উত্তরঃ 6 kΩ = 6 x 1000 = 6000 Ω (আমরা জানি, 1 kΩ = 1000 Ω)

6000 Ω = 6000/106 = 6 x 10-3 MΩ (আমরা জানি, 1 MΩ = 106 Ω)

6000 Ω = 6000/109 = 6 x 10-6 GΩ (আমরা জানি, 1 GΩ = 109 Ω)

6000 Ω = 6000/1012 = 6 x 10-9 TΩ (আমরা জানি, 1 TΩ = 1012 Ω)

৩। 55 x 107 মিলি ভোল্টকে ভোল্ট, কিলোভোল্ট, মেগাভোল্ট ও গিগাভোল্টে রূপান্তর কর। 

উত্তরঃ 55 x 107 mV = 55 x 107 x 10-3 = 55 x 104 V (আমরা জানি, 1 V = 1000 mV বা 1 mV = 10-3 V)

 55 x 104 V = 55 x 104 x 10-3 = 55 x 101 = 550 kV (আমরা জানি, 1 kV = 1000 V বা 1 V = 10-3 kV)

55 x 104 V = 55 x 104 x 10-6 = 55 x 10-2 = 5.5 x 10-3 MV (আমরা জানি, 1 MV = 106 V বা 1 V = 10-6 kV)

55 x 104 V = 55 x 104 x 10-9 = 55 x 10-5 = 5.5 x 10-6 GV (আমরা জানি, 1 GV = 109 V বা 1 V = 10-9 kV)

 

রচনামূলক প্রশ্নঃ 

১। একক ও ব্যাখ্যাসহ কারেন্ট, ভোল্টেজ ও রোধের সংজ্ঞা দাও এবং এদের পরিমাপক যন্ত্রের নাম লিখ। 

২। পরমাণু কাকে বলে? এর মৌলিক উপাদান গুলো কী কী। চিত্রসহ তামা বা কপার ও অ্যালুমিনিয়ামের পরমাণুর গঠন প্রনালী ও ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা কর। 

৩। বিদ্যুৎ কি? ইহা কত প্রকার অকী কী কী? বিদ্যুৎ প্রবাহের ফলে যে যে প্রতিক্রিয়া দেখা যায়, তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 

৪। বিভব ও বিভব পার্থক্য বলতে কী বুঝ। চিত্রসহ এদের গানিতিক ব্যাখ্যা দাও। 

 

 

 

 

 

 

 

 

Department: 
Electrical Technology [1]
Powered By : Authority, Bhola Sadar Polytechnic Institute
Planned & Implemented By : Authority, Bhola Sadar Polytechnic Institute

Source URL:https://www.bspi.edu.bd/bspi20/en/digital-content/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A7%A7%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-basic-electricity-1st-chapter-code-26711-bangla-version

Links
[1] https://www.bspi.edu.bd/bspi20/en/dept/electrical-technology