ছাঁদ ঢালাইয়ের সময় কনসিল ওয়্যারিং এর পাইপ না ফেলা. Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur, India
ছাঁদ ঢালাইয়ের সময় কনসিল ওয়্যারিং এর পাইপ না ফেলা
***********************************************************
1.ছাঁদের রড বাইন্ডিং-এর পর তার উপর দিয়ে কনসিল ওয়্যারিং এর জন্য পাইপ ফেললে ছাঁদ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে! আসলে রুফ-স্ল্যাবে কনসিল ওয়্যারিং করতে চাইলে টেকনিক্যালি ক্যালকুলেশন করে স্ল্যাব থিকনেস বাড়ানোর দরকার হয়!
*
2.বর্তমান সময়ের উন্নত মানের সিমেন্ট, উচ্চ-গ্রেডের রড ও বেড়ে চলা আবহাওয়া জনিত তাপমাত্রার মধ্যে সমন্বয়ের গরমিলে অনেক ছাদেই ফাটল দেখা দিচ্ছে!
*
3. রুফ স্ল্যাবে আপনি যত বেশি করে ওয়্যারিং-এর পাইপ ফেলবেন, তার কনটিনিউটি ও ইউনিফরমিটি ক্ষতিগ্রস্ত হবে! ফলে টেনসাইল ও কমপ্রেসিভ ইলাসট্রিসিটির মধ্যে আনুপাতিক বৈষম্য ঘটবেই! এর সঙ্গে যুক্ত হবে আবহাওয়া জনিত তাপমাত্রার প্রভাব! রডের ও পিভিসি পাইপের উপাদানের আপেক্ষিক তাপ, স্থিতিস্থাপকতা সমমানের নয়! আর এইভাবে সৃষ্ট অভ্যন্তরীন পীড়নের কারনে ফাটল আসা খুবই স্বাভাবিক!
*
4.এই ফাটল ছাদ ঢালাই 3 মাস পরও গোচরে আসতে পারে আবার 13 বছর পরও দেখা যেতে পারে!
*
5.আসলে ছাদে দরকার হয় একটা পাইপ ফেলার! শুধুমাত্র ফ্যানের জন্য! কিন্ত ইলেকট্রিশায়ানরা এক দেওয়াল থেকে বিপরীত দেওয়ালে কানেকশান নিয়ে যাওয়ার সমস্ত পাইপ ছাঁদের মধ্যে দিয়ে নিয়ে যান! ফলে ছাদে পাইপের পরিমান বেড়ে যায়! এর ফলেই ঘটে বিপত্তি!
*
6.ডি.বি. বক্স-এর কাছে যেখানে অনেক পাইপ এসে একসাথে মিলিত হয়, সেখানে বিপদের সম্ভাবনা সবথেকে বেশি! গোছা গোছা পাইপের কারনে, ফাটল এরকম জায়গা থেকে শুরু হয়, এবং এরপর পাইপের পথ বরাবর এগিয়ে চলে!
******************************
তাহলে কি করবেন?
*******************************
1.ছাদের ক্ষেত্রে ফ্যান পয়েন্টের জন্য একটি মাত্র সরু পাইপ (হাফ ইঞ্চির থেকেও সরু মাপে যে পাইপটি পাওয়া যায়) ব্যবহার করুন! এই পাইপটি একটি দেওয়াল থেকে ফ্যান হুক পর্যন্ত যাবে! পাইপটি ঘরের এক কর্নার থেকে ফ্যান পয়েন্ট পর্যন্ত প্লেস করবেন!
বিমের সমান্তরাল ভাবে পাইপ ফেলবেনা না! অপর দেওয়াল পর্যন্ত যাবে না! কখনোই কোনো পাইপের দ্বারা রুফ স্ল্যাব দিখন্ডিত করা যাবে না!
*
2.বাকী পাইপ মেশিন দিয়ে দেওয়াল কেটে পারাপার করবেন! কলাম থাকলে কলাম কাটবেন না!
*
3.লিন্টলের উপর 3-ইঞ্চি অ্যাডিশনাল (রড বিহীন) ঢালাই করে তার মধ্যে দিয়ে কনসিল ওয়্যারিং-এর পাইপ নেওয়া সবথেকে যুক্তিযুক্ত!
*
4.গ্রাউন্ড ফ্লোর-এর ক্ষেত্রে মেঝের রাফ ঢালাই-এর মধ্যে দিয়ে পাইপ পারাপার করতে পারেন!
*
5.যেক্ষেত্রে ছাদে পাইপ ফেলা ছাড়া উপায় নেই, সেই ক্ষেত্রে রুফ-স্ল্যাব নয়, বিমের মধ্যে দিয়ে পাইপ ফেলুন! তবে রডের খাঁচার মধ্যে দিয়ে নয়, বাইরে দিয়ে বা কভারিং জোন দিয়ে পাইপ প্লেস করুন! কলাম স্ট্রাকচারে বড় স্প্যানের ক্ষেত্রে লোড বিয়ারিং বিমের মধ্যে দিয়ে পাইপ ফেলবেন না!
*
6.যেসব স্ল্যাব 3-ইঞ্চি পুরু সেসব ছাদে কোনো পাইপ ফেলবেন না! আর বাড়ীর শেষ ছাদে কোনো পাইপ ফেলবেন না!
*
8.দেওয়ালে পাইপ ফিটিং করার পর প্লাস্টারিং (রেন্ডারিং)এর আগে প্রত্যেকটি দেওয়ালের ছবি তুলে রাখুন! পরে দেওয়ালে বিভিন্ন কারনে ফুটো করার সময় কনসিল পাইপের গতিপথ আপনার রেকর্ডে থাকবে! ভুলবসত ড্রিল মেসিনের ফলা কনসিল পাইপকে ফুটো করবে না!
*
9.ইলেকট্রিশিয়ান বা রাজমিস্ত্রী তাদের কাজের সুবিধার জন্য আপনাকে নানা রকম বোঝাবে! এজন্য ইঞ্জিনিয়ার এর রক্ষনাবেক্ষনে কাজ করুন।
*
10.ছাদের শক্তির কথা চিন্তা করলে, সবথেকে বুদ্ধিমানের কাজ হল ক্যাপিং-ক্যাসিং ওয়্যারি করা! কিন্তু এই পদ্ধতি দৃষ্টিনন্দন নয়!
*
***(সাধারন সবাই বোঝার জন্য টেকনিক্যাল ওয়ার্ড গুলি ব্যবহার না করে, সবার বুঝার জন্যে লোকাল ওয়ার্ড ব্যাবহার করা হয়েছে)
বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।
