Bhola Sadar Polytechnic Institute
Published on Bhola Sadar Polytechnic Institute (https://www.bspi.edu.bd/bspi20)

হোম পেজ > বাড়ী নির্মাণে রড একটি গুরুত্বপূর্ণ উপাদান। Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur, India

বাড়ী নির্মাণে রড একটি গুরুত্বপূর্ণ উপাদান। Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur, India

বাড়ী নির্মাণে রড একটি গুরুত্বপূর্ণ উপাদান। নিম্নমানের রড দিয়ে আপনার স্বপ্নের বাড়ী নির্মাণ করবেননা। তাই আজকে আমরা রড নিয়ে আলোচনা করবো।

১. ভালো রড চেনার উপায়?

২. রডের গায়ে 500W বলতে কি বুঝায়?

৩. 72গ্রেড/ 60 গ্রেডের রড বলতে কি বুঝায়?

৪. What does 400W500W mean on the rod?

৫. MS = Mild Steel (Medium Carbon Steel)

রড ৩ ধরনের হয়ে থাকে:

1. Low Carbon Steel

2. Medium Carbon Steel

3. High Carbon Steel

রডের Grade বলতে কি বুঝায়?

-রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তি কে রডের গ্রেড বলে।

72 Grade স্টিল বলতে কি বুঝায়?

-72 গ্রেডের স্টিল বলতে রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তি 72 KSI কে বুঝায়। রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal. 1 mega pascal = ১৪৫ পাউন্ড, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড। ধরি ৪০০ মেগাপিক্সেল 145 পাউন্ড = 58000 পাউন্ড। psi হলো pounds per square inches, আমরা জানি 1 kilo = 1000 pounds, 58000 না ধরে আমরা 60000 ধরি বা কোম্পানি ধরে রডের শক্তি নির্ণয় করে। রডের গায়ে লেখা থাকে 60 G এর মানে হচ্ছে 60 kilo বা 60000 psi= pound per square inches তে এতো লোড নিতে সক্ষম এর বেশি লোড দিলে ভেঙ্গে যাবে। আর w অর্থ হলো weldable মানে এটি ওয়েল্ডিং করা যাবে। অনেক সময় রডের গায়ে tmt ber লেখা থাকে এর অর্থ হলো thermo mechanical treated. বাংলা অর্থ হলো= তাপ যান্ত্রিক চিকিৎসা বা কৌশল।

রডের গায়ে লেখা থাকে

1. MK/500/W/16

2. ANOWER/415/W/20

3. MK/500/W/16

MK= COMPANY NAME

500 = 500 mega pascal বা 500 MPA

1MPA= 145 PSI (Pound Per Square Inches) ,1ksi ''Kilopond Per Square Inch'' = 1000psi )

W= weldable

16= 16mm Rod

500w মানে এটা কত গ্রেডের রড, তা কিভাবে বুঝবো?

500*145 = 72500 psi

72500/1000= 72.5 ksi ~72 গ্রেড

আপনার বাড়ী দাড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর । তাই ভালো রড বেছে নিতে ভুলবেন না ।এখন প্রশ্ন হচ্ছে যে রড কিনছেন সেটা যে ভালো তা বুঝবেন কি করে ?

ভালো রড চেনার উপায়।

- ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। কিন্তু ভালো রড ব্যবহারের কোন বিকল্প নেই। ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। এজন্য রডের মান নিশ্চিত হয়ে তবে রড কেনা জরুরি। বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে 4,5,8,10,12,16,20 ও 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়। তবে যে রড কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে, সেই রড ভালো। বাজারে 40 গ্রেড, 60 গ্রেড ও 72.5 গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। 40 গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের রডই বেশি ব্যবহৃত হচ্ছে। 72.5 গ্রেডের রড হচ্ছে এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন তৈরিতে এই গ্রেডের রডের ব্যবহার বেশি। রড সাধারণ মাইল্ড স্টিল (এমএস) ও এসএস (স্টেইনলেস স্টিল) এ দুই ধরনের হয়।

-

রডের পরীক্ষা:

- BSTI সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে

প্রতি রডের সাথেই ট্রেডমার্ক থাকতে হবে

বেন্ড টেস্ট-

- 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে, না হলে বুঝতে হবে এটি ভাল রড না।

- রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না।

- ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে মরিচা ধরবে না বা তাতে কোন ফাটা থাকবে না।

- প্লেইন রডের চেয়ে ডিফর্ম বা খাঁজ কাটা রডগুলো ভালোভাবে কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে বলে সেই রড ব্যবহার করা উচিত।’

সাইটের স্টিল সংরক্ষণ-

- শুকনা জায়গায় সংরক্ষণ করতে হবে। মরিচা যেন না পড়ে খেয়াল রাখতে হবে।

- এক মাসের বেশি খোলা যায়গায় রাখা যাবে না।

- যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পূর্বে পরিষ্কার করে নিতে হবে.

- একমাসের বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি ধুয়ে নিতে হবে।

ভালো রডের কিছু বৈশিষ্ট্য থাকে , সেগুলো সাধারণ রডে থাকে না , বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হল -

টেকসই আর মজবুত: রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) নামে একটা বৈশিষ্ট্য থাকে ।এটা হচ্ছে রডের চাপ সহ্য করার ক্ষমতা ।যে রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) যত বেশি সে রড বাড়ী নির্মাণের জন্য তত ভালো ।বর্তমানে বাজারে সবচেয়ে ভালো রডে ৫০০ M.P.A (৭২,০০০ P.S.I ) ইল্ড স্ট্রেংথ থাকে । ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষা করার ব্যাপারে ও রড সাহায্য করে । যে রড কিনছেন সেটা আর্থকুয়েক রেজিস্টান্ট কিনা তা আগে থেকে জেনে নেয়া ভালো ।

ভালো ঝালাই উপযোগিতা: সাধারণ রডে ঝালই করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ।এদের মধ্যে একটা হচ্ছে এমব্রিটল টেন্ডেন্সি বা রড ভঙ্গুর হয়ে যাবার প্রবণতা । সাধারণ রড ঝালাইয়ের পর ঠাণ্ডা হবার সময় বেকে যেতে পারে । এতে নির্মাণ কাজের অসুবিধা হয় । রড কিনার সময় অবশ্যই এমন রড বেছে নিবেন যেটাতে এই সমস্যা গুলো নেই । এমন রড বেচে নিন যেটাতে কার্বন কনটেন্ট কম আছে, এ ধরনের রড সাইজে বাট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড করা যায় , যাতে আপনার নির্মাণে সময় বাছবে ।

ক্ষয় প্রতিরোধ ক্ষমতা: ভালো রড থার্মো-মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেস এ তৈরি করা হয় ।এ কারণে রডে ক্ষতিকারক টরসোনাল রেসিডিঊয়াল স্ট্রেস (torsional Residual stress) থাকে না । এ ধরনের রডে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে।

ডাক্টিলিটিঃ আপনার বাড়ী নির্মাণে যে কংক্রিট ব্যবহার হবে সেটাকে দীর্ঘদিন মজবুত রাখার জন্য আপনার ডাক্টাইল রড প্রয়োজন,ভালো ও ডাক্টাইল রড কংক্রিট ফাটল ধরতে দেয় না ।আধুনিক কোয়েনচিং অ্যান্ড ট্যাম্পারিং প্রসেস অনুসারে তেরি করা রডে ডাক্টিলিটি বেশি থাকে ।রড কেনার সময় আপনি এটা ও জেনে নিতে পারেন যে রডের কার্বন কনটেন্ট কতখানি , কারণ কম কার্বন কনটেন্ট এর রডে বেশি ডাক্টাইল হয় ।

ধারাবাহিকতা: আপনি একেবারে অনেক গুলো রড কিনবেন ,তাই এই সময় খেয়াল রাখা উচিত যে সবগুলো রড ই সমমানের কি না । ভালো রড উৎপাদনের সময় প্রতিবার কোয়েনচিং অ্যান্ড ট্যাম্পারিং (Quenching & Tampering ) প্রসেস একই ভাবে অনুসরণ করা হয় ।ফলে রডের উপাদানে ও পরিবর্তন হয় না ।তাই ভালো রডে মানের তারতম্য থাকে না।

সম্পূর্ণ সোজা: কনস্টাকশন সাইটে রড সোজা করা বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ । তাই কেনার সময় খেয়াল রাখতে হবে রড সোজা আছে কি না ।

সাশ্রয়: আপনার বেচে নেওয়া রডে যদি ইল্ড স্টেংথ ,ডাক্টিলিটি ,আর ঝালাই ক্ষমতা বেশি থাকে , তাহলে নির্মাণের সময় আপনার খরচ কমে আসবে , শ্রমিকদের সময় বাছবে ,পরিশ্রম কম হবে ।

১.রড বা লোহা কি?

উত্তর: Cast iron এবং Wrought iron এর মধ্যবর্তী অবস্থাকে রড বা লোহা বলে।

২.রিইনফোর্সমেন্ট শব্দের অর্থ কি?

উত্তর: শক্তিশালী বা জোরদার

৩.কংক্রিট স্টিল কতভাবে ব্যবহার করা হয়?

উত্তর: ২ ভাগে (রিইনফোর্সিং,প্রি-স্ট্রেসিং স্টিল)

৪.মসৃণতার উপর ভিত্তি করে রডকে কত ভাগে ভাগ করা যায়?

উত্তর ২ ভাগে(মসৃণ ও অমসৃণ)

৫.R.C.C কাজে রিইনফোর্সমেন্ট হিসাবে কি কি স্টিল ব্যবহার করা হয়?

উত্তর: প্লেইন,ডিফর্মড,টুইস্টেড,স্কয়ার বার

৬.বিল্ডিং এর হাড় বা বোন কাকে বলে?

উত্তর: রডকে

৭. কার্বনের উপর ভিত্তি করে স্টিল কত প্রকার?

উত্তর: ২ ভাগে( মাইল্ড, স্টেইনলেস স্টিল)

৮.নির্মাণ কাজে রড ব্যবহার করা হয় কেন?

উত্তর: টেনসাইল স্ট্রেস সুরক্ষা করার জন্য

৯. ভবন তৈরিতে ও বহুতল ভবন তৈরিতে কোন গ্রেডের রড ব্যবহার করা হয়?

উত্তর: ৬০ ও ৭২.৫ গ্রেড

১১. 16 mm ব্যাসের 12 m রডের ওজন কত?

উত্তর:

w=d^2/162.2*L

16*16/162.2*12

=18.96kg

১২.ডিফর্ম বা টুইস্টেড বার কাকে বলা হয়?

উত্তর: অমসৃণ পৃষ্ঠদেশ বিশিষ্ট বার সমূহকে ডিফর্মড বা টুইস্টেড বার বলা হয়

১৩.এক সুতা সমান কত মিলিমিটার?

উত্তর: ২৫.৪/৮=৩.১৭৫~৩.২ মি.মি

১৪. বিলেট ও স্ক্যাপ স্টিল বলতে কি বুঝায়?

উত্তর: যে স্টিল আকরিকের লোহা হতে তৈরি করা হয় তাকে বিলেট স্টিল বলে। যে স্টিল অবাঞ্ছিত লোহা টুকরা গালিয়ে তৈরি করা হয়,তাকে স্ক্যাপ স্টিল বলে।

১৫. M.s বার চেয়ে ডিফর্ম বারে বন্ধন শক্তি কত % বেশি?

উত্তর: ৪০-৮০%

 

বিঃ দ্রঃ ভাল না বুঝতে পাড়লে ক্লাসে আরও বিশদ ভাবে আলোচনা করা হবে।

 

Department: 
সিভিল টেকনোলজি [1]
সার্বিক সহযোগিতায়: ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট, কর্তৃপক্ষ
পরিকল্পনা ও বাস্তবায়নে: ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট, কর্তৃপক্ষ

Source URL:https://www.bspi.edu.bd/bspi20/bn/digital-content/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%A1-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A5%A4-author-engr-dibakar-dey-iit-kharagpur

Links
[1] https://www.bspi.edu.bd/bspi20/bn/dept/civil-technology