Bhola Sadar Polytechnic Institute
Published on Bhola Sadar Polytechnic Institute (https://www.bspi.edu.bd/bspi20)

হোম পেজ > উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য সংগ্রহ ফর্ম ডাউনলোড করে, তা উল্লেখিত ডকুমেন্ট সহ পূরণ কর, অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল। যারা পূর্বে আবেদন করেছ তাদের প্রয়োজন নেই।

উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য সংগ্রহ ফর্ম ডাউনলোড করে, তা উল্লেখিত ডকুমেন্ট সহ পূরণ কর, অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল। যারা পূর্বে আবেদন করেছ তাদের প্রয়োজন নেই।

প্রতি সেমিস্টারে ৫,০০০/- টাকা সরকারি উপবৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে নিম্ম লিখিত বিষয় গুলো মানতে হবেঃ 

  1. গড়ে কম পক্ষে ৪০% নম্বর পেয়ে সকল বিষয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে নিয়মিত শিক্ষার্থী হিসাবে অধ্যয়নরত থাকতে হবে।  (শিক্ষার্থীর উপবৃত্তি আবেদনের সাথে সত্যায়িত মার্কসীট জমা দিতে হবে)  
  2. সেমিস্টারে ৭০% উপস্থিতি থাকতে হবে। (শ্রেণী শিক্ষকের হাজিরার হার উল্লেখ পূর্বক প্রতিষ্ঠান প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়নপত্র উপবৃত্তি আবেদনের সাথে জমা দিতে হবে) 
  3. অভিভাবকের আয় মাসিক অনধিক ৩০,০০০/- (ত্রিশ হাজার)  টাকা হতে হবে। (সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে iBAS++ এর স্যালারী সীট  এর অনুলিপি, বেসরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যয়নপত্র এবং অন্যান্যদের ক্ষেত্রে ওয়াড বা ইউনিয়ন কাউন্সিলরদের নিকট থেকে আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র উপবৃত্তি আবেদনের সাথে জমা দিতে হবে) 
  4. শিক্ষার্থীর জম্মনিবন্ধন নম্বর অনলাইনে থাকতে হবে। (যাতে নিজের নাম (নিজের SSC মার্কসীট অনুযায়ী), পিতার নাম (পিতার NID অনুযায়ী) ও মাতার নাম (মাতার NID অনুযায়ী) সঠিক থাকে) 
  5. একই আকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর অন্য কোন শিক্ষার্থীর নামে পূর্বে বা বর্তমানে ব্যবহার করলে হবে না। 
  6. মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বরের সহিত পিতা বা মাতার মোবাইল নম্বরের অনলাইন লিংক থাকতে হবে। প্রয়োজনে মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে চেক করে নিতে হবে। 
  7. পূরণকৃত উপবৃত্তির ফর্মের সহিত উল্লেখিত ডকুমেন্ট এর ফটোকপি জমা দিতে হবে। 
  8. উপরোক্ত শর্ত পূরণ সাপেক্ষে ১০০% (শতভাগ) শিক্ষার্থী উপবৃত্তির জন্য বিবেচিত হবে। 

 

 

সার্বিক সহযোগিতায়: ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট, কর্তৃপক্ষ
পরিকল্পনা ও বাস্তবায়নে: ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট, কর্তৃপক্ষ

Source URL:https://www.bspi.edu.bd/bspi20/bn/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A1%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE